মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

বন্ড ইস্যু করবে এনভয় টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১ | 357 বার পঠিত | প্রিন্ট

বন্ড ইস্যু করবে এনভয় টেক্সটাইল
Responsive Ad Banner

২০০ কোটি টাকার জিরো-কুপন বন্ড ইস্যু করে অর্থ সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছেশেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান এনভয় টেক্সটাইল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ২০০ কোটি টাকার জিরো-কুপন বন্ড ইস্যু করবে প্রতিষ্ঠানটি।ডিসকাউন্টের কারণে বন্ডের বিপরীতে ১৬৮ কোটি ৪৪ লাখ টাকা পাবে। তবে মেয়াদ শেষে বন্ডহোল্ডারদের ২০০ কোটি টাকা পরিশোধ করবে এনভয় টেক্সটাইল

Responsive Ad Banner

বন্ডের মেয়াদ হবে ৫ বছর। বন্ডের ডিসকাউন্টের হার হবে ৬ দশমিক ৫০ শতাংশ থেকে ৭ দশমিক ৫০ শতাংশের মধ্যে। বন্ডের মাধ্যমে সংগ্রহ করা অর্থ ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্ট স্থাপন এবং আংশিক ঋণ পরিশোধে ব্যয় করবে প্রতিষ্ঠানটি। বন্ড ইস্যু তারিখের ৬ মাস পর থেকে অর্ধবার্ষিক হিসেবে ১০টি কিস্তিতে বন্ডধারীদের অর্থ ফেরত দেওয়া হবে।

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এই সিদ্ধান্ত কার্যকর হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:৩৪ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com