মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

বছরজুড়ে ডিএসইতে মোবাইলে লেনদেন কমেছে

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২ | 287 বার পঠিত | প্রিন্ট

বছরজুড়ে ডিএসইতে মোবাইলে লেনদেন কমেছে
Responsive Ad Banner

বিদায়ী বছরে (২০২২ সালে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোবাইলের মাধ্যমে লেনদেন কমেছেঅ আগের বছরের তুলনায় মোবাইলে লেনদেন কমেছে সাড়ে ১২ হাজার কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ২০২২ সালে ডিএসইতে মোবাইলের মাধ্যমে লেনদেন হয়েছে ৩০ হাজার ০৭৯ কোটি ৮৩ লাখ ৬০ হাজার টাকার। আগের বছর অর্থাৎ ২০২১ সালে মোবাইলের মাধ্যমে লেনদেন হয়েছিল ৪২ হাজার ৬৮১ কোটি ৫৯ লাখ টাকার। এহিসেবে বছরের ব্যবধানে মোবাইলের মাধ্যমে লেনদেন ১২ হাজার ৬০১ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকা কম হয়েছে।

Responsive Ad Banner

ডিএসইতে মোবাইলের মাধ্যমে লেনদেনের মধ্যে ক্রয়ের পরিমাণ ছিল ১৫ হাজার ৩৫৩ কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকা এবং বিক্রয়ের পরিমাণ ছিল ১৪ হাজার ৭২৬ কোটি ৩৫ লাখ ২ হাজার টাকা৷ যা মোট লেনদেনের ১২.৮৩ শতাংশ৷

২০২২ সাল শেষে মোবাইলে লেনদেনকারীর সংখ্যা দাঁড়ায় ৭৭১০৩ জনে। ২০২২ সালে মোবাইলের মাধ্যমে মোট ১ এক কোটি ৩১ লাখ আদেশ প্রেরণ করে৷ এর মধ্যে ১ কোটি ৮ লাখ ৫ হাজার আদেশ কার্যকর হয়৷

২০২১ সালে মোবাইলের মাধ্যমে মোট লেনদেনের মধ্যে ক্রয়ের পরিমাণ ছিল ২১ হাজার ৭৮২ কোটি ৬৭ লাখ টাকা এবং বিক্রয়ের পরিমাণ ছিল ২০ হাজার ৮৯৮ কোটি ৯২ লাখ ১০ হাজার টাকা৷ পরিমাণ ছিল ৪২৬,৮১৫.৯০ মিলিয়ন টাকা৷ যা মোট লেনদেনের ১২.০৬ শতাংশ৷

অপরদিকে ২০২১ সালে মোবাইলে লেনদেনকারীর সংখ্যা ছিল ৭৭০৫৮ জন৷ ২০২১ সালে মোবাইলের মাধ্যমে মোট ১৭.৬৪ মিলিয়ন আদেশ প্রেরণ করে৷ এর মধ্যে ১৩.৮৩ মিলিয়ন আদেশ কার্যকর হয়৷
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৩:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com