সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ফু-ওয়াং সিরামিকের এজিএম সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩ | 506 বার পঠিত | প্রিন্ট

ফু-ওয়াং সিরামিকের এজিএম সম্পন্ন
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং সিরামিকের এজিএম (বার্ষিক সাধারণ সভা) সম্পন্ন হয়েছে। আজ ৩১ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানিটির ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন পরিচালক, সৈয়দ রেজারাজ আহমেদ।

Responsive Ad Banner

সভায় উপস্থিত শেয়ারহোল্ডারগণ ৩০ জুন, ২০২৩ সমাপ্ত অর্থ বছরে উদ্যোক্তা এবং পরিচালক ব্যতীত সকল শেয়ারহোল্ডারদের জন্য ২% নগদ লভ্যাংশ এবং অন্যান্য এজেন্ডাগুলো সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।

সভায় মোঃ শাহিদ হোসন তানজিল, মনোনীত পরিচালক; নারায়ন রায়, এফসিএ, স্বতন্ত্র পরিচালক; মোহাম্মদ হামিদুর রশিদ, এফসিএ, স্বতন্ত্র পরিচালক; রফিকুজ্জামান ভূঞা, প্রধান নির্বাহী কর্মকর্তা; আহমেদ মোনাব্বী, প্রধান আর্থিক কর্মকর্তা; মোহাম্মদ আব্দুল হালিম ঠাকুর, কোম্পানি সচিবসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার জুমে উপস্থিত ছিলেন।

সভার কার্যক্রম পরিচালনা করেন কোম্পানি সচিব মোহাম্মদ আব্দুল হালিম ঠাকুর।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৮:২৯ অপরাহ্ণ | রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com