সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ওষুধ ও রসায়ন খাতের ১৪ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩০ জানুয়ারি ২০২২ | 380 বার পঠিত | প্রিন্ট

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ওষুধ ও রসায়ন খাতের ১৪ কোম্পানির
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের ৩২ কোম্পানির মধ্যে গত বছরের নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ১৪টির। কোম্পানিগুলো হলো- এসিআই ফরমুলেশন, এসিআই লিমিটেড, একমি ল্যাব, এডভেন্ট ফার্মা, এমবি ফার্মা, বিকন ফার্মা, ফার কেমিক্যালস, ইবনে সিনা ফার্মা, জেএমআই সিরিঞ্জ, কোহিনূর কেমিক্যালস, লিবরা ইনফিউশন, ম্যারিকো বাংলাদেশ, ফার্মা এইডস এবং স্কয়ার ফার্মা। একই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ১৬টির এবং বিনিয়োগ অপরিবর্তিত রয়েছে বেক্সিমকো সিনথেটিকস ও ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ফার্মা এইডসের। নভেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৮.৪৩ শতাংশ, যা ডিসেম্বরে ১.৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০.২৩ শতাংশে। আলোচ্য সময়ে সাধারণ বিনিয়োগ ৬৭.৩৫ শতাংশ থেকে ডিসেম্বরে ১.৮০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৫.৫৫ শতাংশে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে-

Responsive Ad Banner

এসিআই লিমিটেড : নভেম্বর মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৪১.১৬ শতাংশ, যা ডিসেম্বরে ১.৭৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪২.৯০ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগ ছিল ২৩.৫৬ শতাংশ, যা ডিসেম্বরে ১.৭৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২১.৮২ শতাংশে।

এসিআই ফরমুলেশন: নভেম্বর মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৭.১৩ শতাংশ, যা ডিসেম্বরে ০.২৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৭.৪২ শতাংশে। আলোচ্য সময়ে সাধারণ বিনিয়োগ ছিল ৬.৮৫ শতাংশ, যা ডিসেম্বরে ০.২৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬.৫৬ শতাংশে।

আরগন ডেনিমস লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৭ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ৩৮ পয়সা। দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) লোকসান হয়েছে ৪৮ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৬৪ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২৪ টাকা ৬৪ পয়সা।

ইভিন্স টেক্সটাইল লিমিটেড: দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৫ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ০১ পয়সা। দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) লোকসান হয়েছে ২০ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৩০ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১২ টাকা ৬৯ পয়সা।

ডেল্টা স্পিনার্স লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ০১ পয়সা, গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস ছিল ০৪ পয়সা। দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) সমন্বিত লোকসান হয়েছে ০৫ পয়সা। আগের বছরের একই সময়ে সমন্বিত আয় (ইপিএস) ছিল ০৭ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৩ টাকা ৪৭ পয়সা।

জিপিএইচ ইস্পাত লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১৪ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ৯৭ পয়সা। দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) ইপিএস হয়েছে ২ টাকা ১৭ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫৯ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২৭ টাকা ৫২ পয়সা।

এনভয় টেক্সটাইল লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১৭ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ২৪ পয়সা। দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) ইপিএস হয়েছে ১ টাকা ৩৭ পয়সা। আগের বছরের একই সময়ে আয় (ইপিএস) ছিল ৩৭ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩৮ টাকা ৬৬ পয়সা।

নাভানা সিএনজি লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০৫ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ০৬ পয়সা। দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) ইপিএস হয়েছে ১১ পয়সা। আগের বছরের একই সময়ে আয় (ইপিএস) ছিল ১৭ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৩৪ টাকা ৬১ পয়সা।

হাক্কানী পাল্প লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৮ পয়সা, গত বছর একই সময়ে লোকসান ছিল ৪৬ পয়সা। দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) লোকসান হয়েছে ৮৬ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৪৩ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২৩ টাকা ৯৯ পয়সা।

আফতাব অটোমোবাইল লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২০ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ০৪ পয়সা। দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) লোকসান হয়েছে ২৯ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১৬ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৫৭ টাকা ২৫ পয়সা।

রেনাটা বাংলাদেশ লিমিটে : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১২ টাকা ৭২ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ১০ টাকা ৮৪ পয়সা। দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) ইপিএস হয়েছে ২৫ টাকা ৬২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২২ টাকা ৩৯ পয়সা।

একটিভ ফাইন লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০৬ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ১২ পয়সা। দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) ইপিএস হয়েছে ২১ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ১৫ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ২২ টাকা ১৭ পয়সা।

রহিমা ফুড লিমিটেড : কোম্পানিটির দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) লোকসান হয়েছে ০৩ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ০৮ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ৯ টাকা ২১ পয়সা।

পাওয়ারগ্রীড কোম্পানি লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৩ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২৬ পয়সা। দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) ইপিএস হয়েছে ২ টাকা ৭৫ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৫১ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য হয়েছে ১৩১ টাকা ৮৪ পয়সা। আগের বছর একই সময়ে ছিল ১২০ টাকা ৪০ পয়সা।

শমরিতা হসপিটাল লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৮ পয়সা, গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ০১ পয়সা। দুই প্রান্তিকে তথা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২১) আয় হয়েছে ১ টাকা ২৬ পয়সা, যা গত বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৩৫ পয়সা ছিল। ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৫১ টাকা ৭২ পয়সা।

এফসি এগ্রো বায়োটেক লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.০৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.০৩ টাকা। এছাড়া ছয় মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.৩৩ টাকা। গত অর্থবছরের শেয়ার প্রতি আয় ছিল ০.০৯ টাকা। কোম্পানিটির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮.৩০ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৫৩ টাকা।

ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটিড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০১ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছিলো ৪০ পয়সা । প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ৭৬ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৫১ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২১ টাকা ৮৬ পয়সা।

মেট্রো স্পিনিং লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.৪৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ০.১৫ টাকা। এছাড়া ছয় মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ০.৮৫ টাকা। গত অর্থবছরের শেয়ার প্রতি আয় ছিল ০.২০ টাকা। কোম্পানিটির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২০.২৪ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ০.৪৬ টাকা।

মতিন স্পিনিং মিলস লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৮৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ২৫ পয়সা। ৬ মাসে (জুলাই,২১-ডিসেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৫৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ১১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৫৫ টাকা ৪০ পয়সা।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ১২:৫৩ অপরাহ্ণ | রবিবার, ৩০ জানুয়ারি ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com