মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

প্রধানমন্ত্রীর সাথে বিএসইসি চেয়ারম্যানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩ | 186 বার পঠিত | প্রিন্ট

প্রধানমন্ত্রীর সাথে বিএসইসি চেয়ারম্যানের বৈঠক
Responsive Ad Banner

গত ১৫ জানুয়ারি রোববার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দেশের শেয়ারবাজার পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন বিএসইসি চেয়ারম্যান। এ সময় বিএসইসির চেয়ারম্যানকে শেয়ারবাজারের উন্নয়নে দিকনির্দেশনা দেন প্রধানমন্ত্রী । বৈঠকের প্রভাে শেয়ারবাজার পরিস্থিতি বেশ চাঙ্গা হতে শুরু করেছে।

জানা যায়, প্রধানমন্ত্রীর নিকট শেয়ারবাজারের উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন বিএসইসির চেয়ারম্যান। এ সময় প্রধানমন্ত্রী দেশের অর্থনীতির উন্নয়নের সাথে সাথে শেয়ারবাজারকেও বিকশিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।

Responsive Ad Banner

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিএসইসির চেয়ারম্যান। এ সময় শেয়ারবাজারের উন্নয়নে প্রধানমন্ত্রী বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন। দেশের শেয়ারবাজারের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আশা করছি সামনের দিনগুলোতে শেয়ারবাজার আরো বড় হবে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:০৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com