নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৫ জুলাই ২০২৬ | 31 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) ও প্রথমার্ধের (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রথম ছয় মাসে কোম্পানিটির নেট প্রিমিয়াম দাঁড়িয়েছে ৩৭৫ কোটি ৪৯ লাখ ৮৩ হাজার ১৪ টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৩০৩ কোটি ৪২ লাখ ২৯ হাজার ৮০৩ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে নেট প্রিমিয়াম আয় বেড়েছে প্রায় ৭২ কোটি টাকার বেশি।
অন্যদিকে, একই সময়কালে কোম্পানিটির মোট ব্যয় হয়েছে ৩২৬ কোটি ৬৪ লাখ ৩৮ হাজার ৪৯৭ টাকা, যা ২০২৫ সালের জানুয়ারি-জুনে ছিল ২৯৫ কোটি ৬৮ লাখ ৯৫ হাজার ১৩০ টাকা। ফলে ছয় মাসে ব্যয়ও বেড়েছে উল্লেখযোগ্য হারে।
তবে সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের স্থিতি দাঁড়িয়েছে ৮৬৩ কোটি ৮৯ লাখ ২৩ হাজার ৪৪৮ টাকা, যা গত বছর একই তারিখে (৩০ জুন ২০২৫) ছিল ৬৯৭ কোটি ৬২ লাখ ৬০ হাজার ৭৪১ টাকা। অর্থাৎ এক বছরের মধ্যে লাইফ ইন্স্যুরেন্স ফান্ডের আকার বেড়েছে প্রায় ১৬৬ কোটি টাকা, যা কোম্পানির সামগ্রিক আর্থিক অবস্থার ইতিবাচক দিক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
Posted ১:২৫ পিএম | বুধবার, ১৫ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.