নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৭ অক্টোবর ২০২১ | 337 বার পঠিত | প্রিন্ট
৩০ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২ টকা ৬৮ পয়সা।
এদিকে প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জানুয়ারি’২১-সেপ্টেম্বর’২১) কোম্পানিটির ইপিএস হয়েছে একটাকা ৩ টাকা ৮ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২ টাকা ৯৪ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২৫ টাকা ৪২ পয়সা। গত বছর একই সময়ে যার পরিমাণ ছিল ২০ টাকা ৯২ পয়সা।
শেয়ারবাজার২৪
Posted ১০:৫২ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ অক্টোবর ২০২১
sharebazar24 | sbazaradmin
.
.