রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পুঁজিবাজারের জন্য বিএসইসি’র মুভমেন্ট পাস

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১ | 473 বার পঠিত | প্রিন্ট

পুঁজিবাজারের জন্য বিএসইসি’র মুভমেন্ট পাস
Responsive Ad Banner

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি মোকাবেলায় বৃহস্পতিবার (১ জুলাই) থেকে পরবর্তী ৭ দিনের জন্য সর্বাত্মক লকডাউন ঘোষণা করে বুধবার (৩০ জুন) সরকারের মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এই বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। এমন কঠোর লকডাউনেও খোলা থাকছে পুঁজিবাজার। কিন্তু লকডাউন সংক্রান্ত প্রজ্ঞাপনে পুঁজিবাজার খোলা রাখার বিষয়টি উল্লেখ না থাকায় স্টক এক্সচেঞ্জ, ব্রোকারহাউজসহ স্টেকহোল্ডারদের অনেকেই পুলিশি হয়রানির আশংকা করছেন। এমন অবস্থায় তাদের চলাচলকে সহজ করতে এক ধরনের ‘মুভমেন্ট পাস’ ইস্যু করেছে বিএসইসি। এই পাস দেখিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা-কর্মচারিরা লকডাউনকালীন সময়ে চলাফেরা করতে পারবেন।

এই বিএসইসির ইস্যু করা প্রত্যায়নপত্রকে মুভমেন্ট পাস হিসেবে বিবেচনা করে সহায়তা করার জন্য বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদের সাথে আলোচনা করেছেন। আইজিপি এ বিষয়ে আশ্বস্ত করেছেন।

Responsive Ad Banner

এ বিষয়ে যোগাযোগ করলে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র বলেন, ঠিক মুভমেন্ট পাস বলতে যায় বুঝায় তা ইস্যু করা হয়নি। কারণ বিএসইসির এই ধরনের পাস ইস্যু করার সুযোগ নেই। আমরা এক ধরনের প্রত্যায়নপত্র ইস্যু করেছি, যা থেকে বুঝতে পারা যাবে সংশ্লিষ্ট ব্যক্তি পুঁজিবাজারের জরুরি কাজের সাথে যুক্ত। তবে সব কর্মকর্তার জন্য এটি ইস্যু করা হয়নি। যারা লেনদেন পরিচালনার জন্য অত্যাবশ্যক, শুধু তাদের জন্যই এটি ইস্যু করা হয়েছে।

তিনি বলেন, স্টক এক্সচেঞ্জ ও ব্রোকারহাউজগুলোকে সীমিত জনবল দিয়ে অফিস চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। তাদেরকে টেলিফোন, ইমেইল ইত্যাদির মাধ্যমে বিনিয়োগকারীদের শেয়ার কেনা-বেচার আদেশ গ্রহণ করতে বলা হয়েছে। বিনিয়োগকারীরা কোনোভাবেই স্বশরীরের ব্রোকারহাউজে উপস্থিত হয়ে লেনদেন করতে পারবেন না।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com