সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

পাঁচ ব্যাংকের একীভূতকরণ উদ্যোগে সমর্থন জানাল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ | 155 বার পঠিত | প্রিন্ট

পাঁচ ব্যাংকের একীভূতকরণ উদ্যোগে সমর্থন জানাল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি ব্যাংকের একীভূতকরণের উদ্যোগকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠকে ব্যাংকটির চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এই সমর্থনের কথা জানান। বৈঠকে ডেপুটি গভর্নর ড. কবির আহমেদসহ সংশ্লিষ্ট বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের ঘোষিত একীভূতকরণ পরিকল্পনার অংশ হিসেবে ধারাবাহিকভাবে ব্যাংকগুলোর সঙ্গে বৈঠক চলছে। মঙ্গলবার ছিল এই প্রক্রিয়ার তৃতীয় দিনের বৈঠক। এর আগে রোববার এক্সিম ব্যাংক ও সোমবার সোশ্যাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও গভর্নরের অসুস্থতার কারণে তা স্থগিত হয়ে যায়। আগামী বুধবার ইউনিয়ন ব্যাংক ও বৃহস্পতিবার গ্লোবাল ইসলামী ব্যাংকের সঙ্গে বৈঠক নির্ধারিত রয়েছে। স্থগিত হওয়া বৈঠক দুটির নতুন সময় পরে ঘোষণা করা হবে।

Responsive Ad Banner

বৈঠক শেষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান বলেন, “বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তে আমাদের কোনো দ্বিমত নেই। আমানতকারীদের সুরক্ষার দায়িত্বও বাংলাদেশ ব্যাংক যথাযথভাবে পালন করবে।”

তিনি আরও উল্লেখ করেন, ব্যাংকের বর্তমান সংকটের অন্যতম প্রধান কারণ হলো বেনামি ঋণ। তার ভাষ্যমতে, “এস আলম গ্রুপ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে বেনামে প্রায় ৩৮ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। নিজের নামে ঋণ নেওয়া সম্ভব না হওয়ায় বেনামি ঋণের পথ বেছে নেওয়া হয়। সেই টাকা ফেরত না আসায় ব্যাংকটি আজ বিপর্যয়ের মুখে।”

অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পাঁচ ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়া শুরু হলে ব্যাংক খাতের অস্থিতিশীলতা হ্রাস পাবে এবং আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার হবে। বিশেষ করে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সরাসরি সমর্থন এই উদ্যোগকে আরও গতি দেবে বলে আশা করা হচ্ছে।

 

Facebook Comments Box

Posted ১১:৫৯ পূর্বাহ্ণ | বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com