সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

পরিশোধিত মূলধন বৃদ্ধির প্রস্তাব অনুমোদন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০১ এপ্রিল ২০২৪ | 299 বার পঠিত | প্রিন্ট

পরিশোধিত মূলধন বৃদ্ধির প্রস্তাব অনুমোদন
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়াত্ব কোম্পানি পাওয়ার গ্রিডের পরিশোধিত মূলধন বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির মূলধন ২০ কোটি ১০ লাখ ৮০ হাজার বৃদ্ধির জন্য সাধারণ শেয়ার ইস্যু করবে। ১০ টাকা অভিহিত মূল্যের সাধারণ শেয়ারের সঙ্গে ১০ টাকা প্রিমিয়ামসহ সাধারণ শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। যার আর্থিক মূল্য হবে ৪০২ কোটি ১৬ লাখ টাকা।

Responsive Ad Banner

এছাড়া কোম্পানিটির ১০ টাকা অভিহিত মূল্যের ৭৬৪ কোটি ১১ লাখ ৬ হাজার ২৩টি প্রেফারেন্স শেয়ার অগ্রাধিকারভিত্তিতে ইস্যু করা হবে। যার আর্থিক মূল্য ৭ হাজার ৬৪১ কোটি ১০ লাখ ৬০ হাজার ২৩০ টাকা।

অর্থাৎ, সাধারণ ও প্রেফারেন্স শেয়ার মিলে ৮ হাজার ৪৩ কোটি ২৬ লাখ ৬০ হাজার ২৩০ টাকা সমপরিমাণের শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে বিএসইসি।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৪২ অপরাহ্ণ | সোমবার, ০১ এপ্রিল ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com