মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

পপুলার লাইফ ইন্সুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৩ আগস্ট ২০২৩ | 206 বার পঠিত | প্রিন্ট

পপুলার লাইফ ইন্সুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিটি ৩০ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের জন্য ৩৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর কোম্পানিটি ৪০ শতাংশ ডিভিডেন্ড দিয়েছিল। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৮০ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৩ টাকা ৮০ পয়সা।

Responsive Ad Banner

৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৯২ টাকা ৬৮ পয়সা। আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিলো ১০৯ টাকা ১৫ পয়সা। অর্থাৎ শেয়ার প্রতি সম্পদ মূল্য কমেছে।

শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) নেগেটিভ ৩৯ টাকা ২১ পয়সা। আগের বছর শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ছিল নেগেটিভ ১৭ টাকা ৮৩ পয়সা। অর্থাৎ নেগেটিভ অপারেটিং ক্যাশ ফ্লো বেড়েছে।

আগামী ২৬ সেপ্টেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৫ আগস্ট।
শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৪:০৯ অপরাহ্ণ | রবিবার, ১৩ আগস্ট ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com