রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পদোন্নতি পেলেন বিএসইসির ৬৯ কর্মকর্তা-কর্মচারি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১ | 351 বার পঠিত | প্রিন্ট

পদোন্নতি পেলেন বিএসইসির ৬৯ কর্মকর্তা-কর্মচারি
Responsive Ad Banner

৯টি পদে পদোন্নতি পেয়েছেন শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশনে (বিএসইসি) কর্মরত ৬৯ জন কর্মকর্তা ও কর্মচারী।

মঙ্গলবার (২৯ জুন) বিএসইসির সহকারী পরিচালক জালাল উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি ইস্যু করা হয়েছে বলে জানা গেছে।

Responsive Ad Banner

পদোন্নতি পাওয়া কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে পরিচালক থেকে নির্বাহী পরিচালক হয়েছেন ৩ জন। তারা হলেন- মোহাম্মদ শফিউল আজম, রিপন কুমার দেবনাথ ও মীর মোশাররফ হোসাইন চোধুরী।

জানা গেছে,, বিএসইসির পরিচালক থেকে নির্বাহী পরিচালক হয়েছেন ৩ জন, যুগ্ম পরিচালক থেকে অতিরিক্ত পরিচালক হয়েছেন ১৯ জন, সহকারী পরিচালক থেকে উপ-পরিচালক হয়েছেন ২৬ জন, ব্যক্তিগত কর্মকর্তা থেকে সহকারী পরিচালক হয়েছেন ১৬ জন। আর সিনিয়র লাইব্রেরিয়ান হয়েছেন ১ জন, হিসাব রক্ষক অফিসার ১ জন, সহকারী হিসাব রক্ষক অফিসার ১ জন, ব্যক্তিগত কর্মকর্তা হয়েছেন ১ জন এবং স্ট্যাফ রাইডার পদে পদোন্নতি হয়েছেন ১ জন।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানান, বিএসইসিতে কর্মরত বিভিন্ন পর্যায়ের ৬৯ জন কর্মকর্তা ও কর্মচারীকে বিভিন্ন পদোন্নতি দেওয়া হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১১:৩০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ জুলাই ২০২১

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com