মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

পতন থেকে বেড়িয়ে উত্থানে ধারায় লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৪ জুন ২০২২ | 155 বার পঠিত | প্রিন্ট

পতন থেকে বেড়িয়ে উত্থানে ধারায় লেনদেন
Responsive Ad Banner

নিয়ন্ত্রক সংস্থার উদ্যোগের কারণে পতন থেকে বেড়িয়ে উত্থানের ধারায় ফিরেছে দেশের শেয়ারবাজার। আগের সপ্তাহে তুলনায় বিদায়ী সপ্তাহ (২৯ মে-২ জুন) শেয়ারবাজারে সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং বাজার মূলধন। সপ্তাহটিতে বাজার মূলধন ১২ হাজার কোটি টাকা ফিরেছে শেয়ারবাজারে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১৩.৫৫ পয়েন্ট বা ৩.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৪৫১.৫৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৪২.০১ পয়েন্ট বা ৩.০৬ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪৮.৩০ পয়েন্ট বা ২.০৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪১৫.৭২ পয়েন্টে এবং দুই হাজার ৩৫৫.৬৮ পয়েন্টে।

Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৭টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৫৬টির বা ৯১.৯৯ শতাংশের, কমেছে ২টির বা ৫.৬৮ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৯টির বা ২.৩৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিন হাজার ৯২৬ কোটি ১২ লাখ ৪৬ হাজার ৯৪১ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল তিন হাজার ৫৪ কোটি ২৩ লাখ ৫৯ হাজার ১২০ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৮৭১ কোটি ৮৮ লাখ ৮৭ হাজার ৮২১ টাকা বা ২৯ শতাংশ বেড়েছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ০৮ হাজার ০০২ কোটি ৫০ লাখ ৯০ হাজার ০০২ টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ২০ হাজার ২৭৭ কোটি ২০ লাখ ৫৯ হাজার ৬২৮ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ১২ হাজার ২৭৪ কোটি ৬৯ লাখ ৬৯ হাজার ৬২৬ টাকা বেড়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১১৫ কোটি ৮২ লাখ ৮৩ হাজার ১৬৫ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮৮ কোটি ৫১ লাখ ৭২ হাজার ৭৫৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ২৭ কোটি ৩১ লাখ ১০ হাজার ৪১০ টাকা বা ৩১ শতাংশ বেড়েছে।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬১০.৫৩ পয়েন্ট বা ৩.৩৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৯১.৭৩ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৩৬২.৯৩ পয়েন্ট বা ৩.৩০ শতাংশ, সিএসই-৩০ সূচক ৪৩৭.২০ পয়েন্ট বা ৩.২৯ শতাংশ, সিএসই-৫০ সূচক ৩০.৩০ পয়েন্ট বা ২.২২ শতাংশ এবং সিএসআই ৩৭.৭০ পয়েন্ট বা ৩.৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ৩২৯.৫২ পয়েন্টে, ১৩ হাজার ৬৯৮.১৫ পয়েন্টে, এক হাজার ৩৯৬ পয়েন্টে এবং এক হাজার ২০২.০৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৯৯টির বা ৮৬.৪২ শতাংশের দর বেড়েছে, ৩৫টির বা ১০.১২ শতাংশের কমেছে এবং ১২টির বা ৩.৪৬ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৪১ অপরাহ্ণ | শনিবার, ০৪ জুন ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com