বৃহস্পতিবার ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

পতনের বৃত্তে শেয়ারবাজার, লেনদেনে ধস নেমেছে ইতিহাসের সর্বনিম্নে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৫ মে ২০২৫ | 237 বার পঠিত | প্রিন্ট

পতনের বৃত্তে শেয়ারবাজার, লেনদেনে ধস নেমেছে ইতিহাসের সর্বনিম্নে
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে একটানা দরপতনের মধ্যে বিনিয়োগকারীদের আস্থা ভেঙে পড়েছে। লেনদেনও নেমে এসেছে সাম্প্রতিক সময়ের সর্বনিম্ন পর্যায়ে। বাজার স্থিতিশীল করতে একাধিক নীতিগত উদ্যোগ নেওয়া হলেও কার্যকর ফল মিলছে না। বরং পরিস্থিতি দিনকে দিন আরও হতাশাজনক রূপ নিচ্ছে।

রোববার (২৫ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের ধারা বজায় থেকেছে। মূল সূচক ডিএসইএক্স ১০.০৮ পয়েন্ট কমে নেমে এসেছে ৪,৭৩৬.৩৩ পয়েন্টে, যা ২০২০ সালের ১৯ আগস্টের পর সর্বনিম্ন অবস্থান। এ অবস্থান কেবল একটি সংখ্যাগত বিষয় নয়, বরং বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থার অভাব ও চলমান স্থবিরতার প্রতিচ্ছবি।

Responsive Ad Banner

লেনদেনের রেকর্ড নিম্নমুখিতা
এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে মাত্র ২৩৫ কোটি ৫১ লাখ টাকার, যা সাম্প্রতিক কালের অন্যতম সর্বনিম্ন। কয়েক বছর আগেও যেখানে প্রতিদিন গড়ে হাজার কোটি টাকার উপরে লেনদেন হতো, সেখানে বর্তমানের এই অবস্থান বাজারের গভীর সংকটের ইঙ্গিত দেয়।

উদ্যোগ থাকলেও নেই সুফল
বাজার চাঙা করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রাতিষ্ঠানিক বিনিয়োগে উৎসাহ, প্রণোদনা প্যাকেজ, বিনিয়োগকারী সহায়তা তহবিল গঠন এবং স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়মিত বৈঠকের মতো একাধিক উদ্যোগ নিয়েছে। তবে এই পদক্ষেপগুলো বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছে।

বিশেষজ্ঞদের অভিমত
বাজার বিশ্লেষকদের মতে, যেসব উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলোর বেশিরভাগই মধ্যমেয়াদি কিংবা দীর্ঘমেয়াদি। কিন্তু বাজারে চলমান ধস রোধে এখন জরুরি ভিত্তিতে স্বল্পমেয়াদি ও কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন, নতুবা পুঁজিবাজার আরও সংকটাপন্ন ও অস্থিতিশীল হয়ে উঠবে।

বাজার পর্যালোচনায় দেখা যায়,  গত ৩ কার্যদিবসের মত আজও (২৫ মে) দরপতন হয়েছে শেয়ারবাজারে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সবগুলো সূচকের পতনের পাশাপাশি টাকার অংকে লেনদেন তলানিতে এসে ঠেকেছে। আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০.০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩৬.৩৩ পয়েন্টে।

অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক ৪.৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩২.৫৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৪৬.৫৩ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১০০টির দর বেড়েছে, ২১৫টির দর কমেছে এবং ৮১টির অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট ২৩৫ কোটি ৫১ লাখ ১৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৭৮ কোটি ২ লাখ ৯৩ হাজার টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৪২ কোটি ৫১ লাখ ৭৭ হাজার টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৮ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৪ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৫টির, কমেছে ৯৫টির এবং পরিবর্তন হয়নি ৩৪টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৬.৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৬৭.০৩ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই কমেছিল ৯১.৫৪ পয়েন্ট।

 

Facebook Comments Box

Posted ৫:২৫ অপরাহ্ণ | রবিবার, ২৫ মে ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com