বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

পতনের ধারায় ভর করছে বাজার, লেনদেনে ধস

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৪ মে ২০২৫ | 297 বার পঠিত | প্রিন্ট

পতনের ধারায় ভর করছে বাজার, লেনদেনে ধস
Responsive Ad Banner

টানা দরপতনের ধারাবাহিকতায় অস্থির হয়ে উঠেছে দেশের শেয়ারবাজার। বিনিয়োগকারীদের আস্থা সংকটে পড়ে বাজারে তৈরি হয়েছে ব্যাপক বিক্রির চাপ। বুধবার (১৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন নেমে এসেছে ৩০০ কোটি টাকার নিচে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম নিম্নমুখী লেনদেন।

দিনের শুরু থেকেই সূচকে দেখা যায় নেতিবাচক প্রবণতা। অধিকাংশ শেয়ারে বিক্রির চাপ থাকায় সূচক ক্রমাগত নিচের দিকে নেমে আসে। দিনের বিভিন্ন সময়ে সূচক ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও তা ধরে রাখা যায়নি। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৮.৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৮৩৫.৬০ পয়েন্টে

Responsive Ad Banner

ডিএসই সূত্রে জানা গেছে, আজ মোট ২৯৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় প্রায় ৫০ কোটি টাকা কম। আজ লেনদেনে অংশ নেওয়া ৩৯৯টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ২৯২টির, এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টি

অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১০.৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১,০৫৩.৩৮ পয়েন্টে, এবং ডিএসই-৩০ সূচক ৭.৬০ পয়েন্ট কমে নেমে এসেছে ১,৭৯১.২৭ পয়েন্টে

বিশ্লেষকদের মতে, বাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগ না বাড়লে এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সরকারের পাশাপাশি নিয়ন্ত্রক সংস্থাগুলোর কার্যকর হস্তক্ষেপ না থাকলে এই দরপতন আরও দীর্ঘস্থায়ী হতে পারে।

সিএসইতে সূচক কমলেও লেনদেন বেড়েছে

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ সূচকের পতন হলেও লেনদেন বেড়েছে। আজ সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ২০ লাখ টাকার, যা আগের দিনের ৭ কোটি ৬৭ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেশি।

এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১২৭টির, এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি

সিএসইর প্রধান সূচক সিএএসপিআই আজ ৭১.৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩,৬১৪.৮৭ পয়েন্টে। আগের দিন সূচকটি কমেছিল ৩৬.৯৩ পয়েন্ট।

Facebook Comments Box

Posted ৫:০৫ অপরাহ্ণ | বুধবার, ১৪ মে ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com