রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাভানা ফার্মার লেনদেনের তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৬ অক্টোবর ২০২২ | 302 বার পঠিত | প্রিন্ট

নাভানা ফার্মার লেনদেনের তারিখ নির্ধারণ
Responsive Ad Banner

আগামী মঙ্গলবার (১৮ অক্টোবর) থেকে শুরু হবে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের লেনদেন। এর আগে রবিবার (১৬ অক্টোবর) নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে। সিডিবিএলের মাধ্যমে এ শেয়ার বিও হিসাবে জমা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য প্রতিটি শেয়ারের বিপরীতে মোট ৬.১৬ গুন বেশি আবেদন জমা পড়ে। প্রতি ১০,০০০ টাকা আবেদনের বিপরীতে নিবাসি বাংলাদেশি বিনিয়োগকারীরা ৪৫ টি শেয়ার এবং অনিবাসি বাংলাদেশি বিনিয়োগকারীরা ১৮৮ টি শেয়ার বরাদ্দ পায়।

Responsive Ad Banner

নাভানা ফার্মা গত ১৩ সেপ্টেম্বর, মঙ্গলবার থেকে ১৯ সেপ্টেম্বর, সোমবার পরযন্ত আইপিও আবেদন গ্রহণ সম্পন্ন করে।

আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদেরকে প্রতিটি শেয়ারের জন্য মূল্য নির্ধারিত হয়েছে ২৪ টাকা। স্থানীয় বিনিয়োগকারী ও অনিবাসী বাংলাদেশীদের জন্য মোট এক কোটি ৭৩ লাখ ৭ হাজার ৭০০ শেয়ার সংরক্ষিত আছে।

বুক বিল্ডিং পদ্ধতির আইপিওর নিয়ম অনুসারে গত ৪ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে নিলামে শেয়ার বিক্রি করা হয়। এতে তাদের জন্য সংরক্ষিত সব শেয়ার বিক্রি শেষ হয় ৩৩ টাকা ৯৭ পয়সা দরে। এটিই শেয়ারের কাট-অফ প্রাইস।

বিএসইসির সর্বেশষ অনুসারে, কাট-অফ প্রাইসের উপর ৩০ শতাংশ ছাড় দিয়ে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করা হবে। এই হিসাবে নাভানা ফার্মার শেয়ারের দাম নির্ধারিত হয়েছে ২৪ টাকা।

 

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:০৮ অপরাহ্ণ | রবিবার, ১৬ অক্টোবর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com