সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

নাভানা ফার্মার আইপিও’র শেয়ার বিওতে জমা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৬ অক্টোবর ২০২২ | 347 বার পঠিত | প্রিন্ট

নাভানা ফার্মার আইপিও’র শেয়ার বিওতে জমা
Responsive Ad Banner

নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে জমা হয়েছে। আজ রোববার, ১৬ অক্টোবর সিডিবিএলের মাধ্যমে কোম্পানিটির শেয়ার বিও হিসাবে জমা হয়েছে।

এর আগে গত ২ অক্টোবর কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের মধ্যে বরাদ্দ দেওয়া হয়। সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

জানা যায়, কোম্পানিটির বিনিয়োগকারীদের জন্য প্রতিটি শেয়ারের বিপরীতে মোট ৬.১৬ গুন বেশি আবেদন জমা পড়ে। প্রতি ১০,০০০ টাকা আবেদনের বিপরীতে নিবাসি বাংলাদেশি বিনিয়োগকারীরা ৪৫ টি শেয়ার এবং অনিবাসি বাংলাদেশি বিনিয়োগকারীরা ১৮৮ টি শেয়ার বরাদ্দ পায়।

আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদেরকে প্রতিটি শেয়ারের জন্য মূল্য নির্ধারিত হয়েছে ২৪ টাকা। স্থানীয় বিনিয়োগকারী ও অনিবাসী বাংলাদেশীদের জন্য মোট এক কোটি ৭৩ লাখ ৭ হাজার ৭০০ শেয়ার সংরক্ষিত আছে।

বুক বিল্ডিং পদ্ধতির আইপিওর নিয়ম অনুসারে গত ৪ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে নিলামে শেয়ার বিক্রি করা হয়। এতে তাদের জন্য সংরক্ষিত সব শেয়ার বিক্রি শেষ হয় ৩৩ টাকা ৯৭ পয়সা দরে। এটিই শেয়ারের কাট-অফ প্রাইস।

বিএসইসির সর্বেশষ অনুসারে, কাট-অফ প্রাইসের উপর ৩০ শতাংশ ছাড় দিয়ে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করা হবে। এই হিসাবে নাভানা ফার্মার শেয়ারের দাম নির্ধারিত হয়েছে ২৪ টাকা।

নাভানা আইপিও সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১২:২০ অপরাহ্ণ | রবিবার, ১৬ অক্টোবর ২০২২

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com