ব্রেকিং >>
ব্রেকিং >>

নয় মাসে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আয় বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ | 155 বার পঠিত | প্রিন্ট

নয় মাসে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আয় বৃদ্ধি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেড ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে জানা যায়, তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮৭ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৭৬ পয়সা। অর্থাৎ, এক বছরে ইপিএস বেড়েছে ১১ পয়সা।

Responsive Ad Banner

অর্থবছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৫) কোম্পানির মোট ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ৬৫ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৪৪ পয়সা। এতে দেখা যায়, চলতি বছরে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের আয় কিছুটা বৃদ্ধি পেয়েছে।

২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ১৮ পয়সা।

Facebook Comments Box

Posted ১২:১৫ পিএম | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com