রবিবার ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ধারাবাহিক দরপতনে সপ্তাহ শেষ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ | 188 বার পঠিত | প্রিন্ট

ধারাবাহিক দরপতনে সপ্তাহ শেষ
Responsive Ad Banner

আজ ২৪ এপ্রিল’২৫ ধারাবাহিক দরপতন দিয়ে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা যায়। কিন্তু বেলা সোয়া ১১টার পর সূচকের একটানা পতন ঘটে, যা শেষ পর্যন্ত অব্যহত ছিল। দিনশেষে সূচকের একটানা পতনেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৯ শতাংশ বা ৪৯.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৭২.৫৯ পয়েন্টে।

Responsive Ad Banner

আর ডিএসই শরিয়াহ সূচক ১৬.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১০৪.৭০ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ২২.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৪৫.০০৬ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২ টির, কমেছে ৩০০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৩.০৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

এদিন ডিএসইতে ১৩ কোটি ৫০ লাখ ৭৯ হাজার ১১৪ টি শেয়ার ১ লাখ ৩৮ হাজার ৬২৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৬৭ কোটি ১৪ লাখ ৮৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৩ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৮ শতাংশ বা ৪.০৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ২২.৪৭ পয়েন্টে।

আর ডিএসই শরিয়াহ সূচক ০.৬৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১২১.২০ পয়েন্টে এবং ডিএসইু৩০ সূচক ৭.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৮৬৭.৫৮ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১১৯ টির, কমেছিল ২১৪ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩০.১২ শতাংশ শেয়ারের দর বেড়েছিল।

এদিন ডিএসইতে ১২ কোটি ৮০ লাখ ৭৮ হাজার ২৫৪ টি শেয়ার ১ লাখ ১৭ হাজার ৮১৬ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৩‘শ কোটি ৬১ লাখ ৬২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৬৬ কোটি ৫৩ লাখ ২৭ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৮ শতাংশ বা ৫৪.৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৯৫৬.৯৬ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২১৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০ টির, কমেছে ১৪১ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ১৩ লাখ ৮২ হাজার ৫৯৮ টাকা।
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:০০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com