সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ধারাবাহিকভাবে সূচক ও লেনদেন বাড়ছে

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩ | 218 বার পঠিত | প্রিন্ট

ধারাবাহিকভাবে সূচক ও লেনদেন বাড়ছে
Responsive Ad Banner

ধারাবাহিকভাবে সূচক ও লেনদেন বাড়ছে দেশের শেয়ারবাজারে। আগের দিনের মতো আজও (১৭ জানুয়ারি) সূচকের আরও একধাপ উন্নতি হয়েছে সূচক ও লেনদেনে। এদিন মূল্যসূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন ছাড়িয়েছে ৯০০ কোটি টাকা। যা গত কয়েকদিন ধরে টানা বেড়ে এই অবস্থানে উঠে এসেছে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬২৮২ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৯ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৭২ পয়েন্টে এবং ২২১৫ পয়েন্টে।

Responsive Ad Banner

এর আগে গতকাল বা সোমবার ডিএসইএক্স কমেছিল ৪ পয়েন্ট। তবে তার আগের ৪ কার্যদিবস টানা বেড়েছিল। এরমধ্যে ১০ জানুয়ারি (মঙ্গলবার) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছিল ১৪ পয়েন্ট। যা ১১ জানুয়ারি (বুধবার) ৪ পয়েন্ট, ১২ জানুয়ারি (বৃহস্পতিবার) ৬ পয়েন্ট ও ১৫ জানুয়ারি (রবিবার) ৩৫ পয়েন্ট বেড়েছিল।

ডিএসইতে আজ ৩৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১৯টির বা ৩১.৯০ শতাংশের, শেয়ার দর কমেছে ৬৮টির বা ১৮.২৩ শতাংশের এবং ১৮৬টির বা ৪৯.৮৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ৯০০ কোটি ৪৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৮৬ কোটি ৭১ লাখ টাকা বা ২৬% বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭১৩ কোটি ৭৭ লাখ টাকার।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮৫৩০ পয়েন্টে। সিএসইতে আজ ২১৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭৮টির দর বেড়েছে, কমেছে ৩৭টির এবং ১০৩ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে আজ ৪২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০২৩

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com