সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

দ্বিতীয় প্রান্তিকে লোকসানে প্রকৌশল খাতের ১২ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | 323 বার পঠিত | প্রিন্ট

দ্বিতীয় প্রান্তিকে লোকসানে প্রকৌশল খাতের ১২ কোম্পানি
Responsive Ad Banner

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ১৩টি কোম্পানির রয়েছে। এর মধ্যে অক্টোবর-ডিসেম্বর’২৪ পর্যন্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ৩৫টি কোম্পানি। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে লোকসানে ১২ কোম্পানির। একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩টি কোম্পানির, কমেছে ৮টি এবং অপরিবর্তিত রয়েছে ২টি কোম্পানির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লোকসানে থাকা কোম্পানিগুলো হলো- এটলাস বাংলাদেশ, গোল্ডেন সন লিমিটেড, গোল্ডেন সন লিমিটেড, বিডি থাই অ্যানুমিনিয়াম লিমিটেড, আফতাব অটোমোবাইলস, অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড, আজিজ পাইপস লিমিটেড, রেনউইক যজ্ঞেশ্বর লিমিটেড, দেশবন্ধু পলিমার লিমিটেড, বিবিএস ক্যাবলস লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি এবং ইস্টার্ন ক্যাবলস লিমিটেড।

Responsive Ad Banner

এটলাস বাংলাদেশ : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩০ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৫৮ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাইুডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ১০ পয়সা।

গোল্ডেন সন লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর,২৪-ডিসেম্বর,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) লোকসান হয়েছে ২৭ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) লোকসান ছিল ০২ পয়সা।

অপরদিকে, ৬ মাসে (জুলাই,২৪-ডিসেম্বর,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) লোকসান হয়েছে ৩৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) লোকসান ছিল ১২ পয়সা।

৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভি) হয়েছে ১৭ টাকা ৫৫ পয়সা।

বিডি থাই অ্যানুমিনিয়াম লিমিটেড: জানুয়ারি দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬২ পয়সা। গত অর্থবছরের একই সময়ে লোকসান হয়েছিল ২৩ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৪২ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৮ টাকা ৬৮ পয়সা।

আফতাব অটোমোবাইলস : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ২৮ পয়সা লোকসান হয়েছিল।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাইুডিসেম্বর,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬৯ পয়সা। গত অর্থবছরের একই সময়ে লোকসান ছিলো ৯৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৮ টাকা ২৫ পয়সা।

অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে ২৭ পয়সা লোকসান হয়েছিল।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাইুডিসেম্বর,২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিলো ৩৬ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৯ টাকা ৮৯ পয়সা।

আজিজ পাইপস লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৫৮ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাইুডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৬৮ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ২ টাকা ৫৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে নেগেটিভ ৩৮ টাকা ৯৪ পয়সা।

রেনউইক যজ্ঞেশ্বর লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৬৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ৬ টাকা ৬০ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাইুডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ টাকা ৫৬ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান ছিল ১৪ টাকা ৯০ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে টাকা নেগেটিভ ১০৭ টাকা ৮৯ পয়সা।

দেশবন্ধু পলিমার লিমিটেড : চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৭০ পয়সা লোকসান হয়েছে। গত অর্থবছর একই সময়ে ৮ পয়সা আয় হয়েছিল।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩৪ পয়সা। গত অর্থবছর একই সময়ে আয় ছিল ১৭ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ১৮ পয়সা।

বিবিএস ক্যাবলস লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ৪৮ পয়সা লোকসান হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে ১২ পয়সা আয় হয়েছিল।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি ৬৮ পয়সা লোকসান হয়েছে। গত বছরের একই সময়ে ২১ পয়সা লোকসান হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩১ টাকা ৩৮ পয়সা।

আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ টাকা ৯ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ১৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫ টাকা ৭২ পয়সা।

বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি ১৭ পয়সা লোকসান হয়েছে। গত অর্থবছর একই সময়ে ২১ পয়সা লোকসান হয়েছিল।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই’২৪-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪৪ পয়সা। গত অর্থবছর একই সময়ে লোকসান ছিল ৪০ পয়সা।

গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১১ টাকা ৩১ পয়সা।

ইস্টার্ন ক্যাবলস লিমিটেড : দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৯ পয়সা।

অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ১৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৬৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৪২ টাকা ৪৯ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৭:০৫ অপরাহ্ণ | রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com