নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৫ জুলাই ২০২৬ | 40 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইসলামী ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (ISLAMICFIN) ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) ও প্রথমার্ধের (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের এপ্রিল থেকে জুন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৭ টাকা। আগের বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ০.৪৫ টাকা।
চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.০৬ টাকা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ১.০৭ টাকা। ফলে আগের বছরের তুলনায় অর্ধবার্ষিকে লোকসানের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমেছে।
এদিকে, ২০২৬ সালের জানুয়ারি-জুন সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ০.৫৩ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ০.০৮ টাকা।
অন্যদিকে, ২০২৬ সালের ৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ২.৩৩ টাকা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর এ মূল্য ছিল ২.৩৮ টাকা।
Posted ১:৩৩ পিএম | বুধবার, ১৫ জুলাই ২০২৬
sharebazar24 | sajed khan
.
.