সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

দুষ্টু লোকদের শেয়ারবাজারে আসতে দেয়া হবে না : বিএসইসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০২২ | 280 বার পঠিত | প্রিন্ট

দুষ্টু লোকদের শেয়ারবাজারে আসতে দেয়া হবে না : বিএসইসি চেয়ারম্যান
Responsive Ad Banner

দুষ্টু লোকদের শেয়ারবাজারে আসতে দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি বলেন, যেসব স্টার্টআপ কোম্পানির অ্যাকাউন্স ও গ্রোথ ভালো তাদের আইনের ফাঁকফোকর দিয়ে হলেও শেয়ারবাজার থেকে অর্থায়নে সাহায্য করব। এক্ষেত্রে যোগ্যরাই সুযোগ পাবে। অযোগ্যদের সুযোগ দিয়ে পরিবেশ নষ্ট করব না। তবে কোম্পানিগুলোকে ন্যূনতম ১০ শতাংশ শেয়ার ছাড়তে হবে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) রাজধানীর নিকুঞ্জের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনে ‘ক্যাপিটাল মার্কেট অব বাংলাদেশ প্রসপেক্টস অ্যান্ড অপরচুনিটিস ফর টেক স্টার্টআপ অ্যান্ড গ্রোথ স্টেজ কোম্পানিজ’শীর্ষক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

Responsive Ad Banner

তিনি বলেন, স্টার্টআপ কোম্পানিকে সহযোগিতা করলে যদি দেশ লাভবান হয়, তাহলে কেন সহযোগিতা করব না। তবে এ জাতীয় কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আসতে চাইলে কমপক্ষে ১০ শতাংশ শেয়ার ইস্যু করতে হবে, তা না হলে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের সুযোগ দেবো না। প্রয়োজনে স্টার্টআপ কোম্পানিগুলোর জন্য নতুন বোর্ড গঠন করা বিবেচনা করা হবে বলেও জানিয়েছেন বিএসইসি চেয়ারম্যান।

তিনি আরও বলেন, অন্যান্য কোম্পানির মতোই স্টার্টআপের উদ্যোক্তাদেরও ব্যাংক থেকে ঋণ নিতে জামানত রাখতে হয় কিংবা মর্টগেজ রাখতে হয়। কিন্তু স্টার্টআপ কোম্পানিগুলো নতুন জেনারেশনের মানুষ। তাদের মেধা ও নতুন নতুন আইডিয়া জাতীয় স্বার্থে সহযোগিতা করে।

চেয়ারম্যান বলেন, আমরা আশা করি স্টার্টআপ কোম্পানিগুলো এক সময় বড় হবে। এরা তখন এসএমই বোর্ডে যাবে। পরে সেখান থেকে মূল বোর্ডে যাবে। তবে কতদিন পর এই স্থানান্তর হবে, তা নির্ভর করবে কোম্পানিগুলোর পারফরম্যান্সের ওপর।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমানের সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

এর আগে এক অনুষ্ঠানে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্যে ডিএসই ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূঁইয়া ও স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদি আহমেদ একটি চুক্তি স্বাক্ষর করেন।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৯:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com