দুর্বল তদারকিতে লক্ষ্যমাত্রা ছুঁইছুঁই করেও পিছিয়ে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ | 26 বার পঠিত | প্রিন্ট

দুর্বল তদারকিতে লক্ষ্যমাত্রা ছুঁইছুঁই করেও পিছিয়ে শেয়ারবাজার
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: গত কার্যদিবসের পতনের ধারাবাহিকতায় আজ (১৬ আগস্ট) সপ্তাহের প্রথম কার্যদিবসেও নিম্নমুখী ছিল শেয়ারবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব সূচকই কমেছে, যদিও টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ বেড়েছে। তবে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারদর কমেছে।

বাজার বিশ্লেষক ও সংশ্লিষ্টদের মতে, নিয়ন্ত্রক সংস্থার কার্যকর তদারকির অভাবেই শেয়ারবাজার প্রত্যাশিত অবস্থানে পৌঁছাতে পারছে না। এতে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তারা মনে করছেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বাজার যেভাবে বাড়তে শুরু করেছিল, তাতে এতদিনে সূচক ৭ হাজার পয়েন্টের ঘর ছুঁইতে পারত। কিন্তু অজ্ঞাত কারণে তা ৬ হাজার পয়েন্ট অতিক্রম করতে ব্যর্থ হচ্ছে। বর্তমানে সূচক একদিন বাড়লেই আবার পরবর্তী দিনগুলোতে ধারাবাহিক পতন দেখা যাচ্ছে।

Responsive Ad Banner

তবে এখনও আশাবাদী অনেক বিনিয়োগকারী। তাঁদের ধারণা, যথাযথ মনিটরিং করা গেলে বাজারের এই পড়তি প্রবণতা কেটে আবারও ঊর্ধ্বমুখী হওয়া সম্ভব। সে জন্য প্রয়োজন নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিকতা এবং ইতিবাচক উদ্যোগ। কিন্তু বাস্তবে তা দেখা যাচ্ছে না। বরং মার্জিন ঋণসংক্রান্ত কিছু বিতর্কিত সিদ্ধান্ত বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। এর পাশাপাশি একটি স্বার্থান্বেষী চক্র এই সুযোগে বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে, যার ফলে বাজার নিয়ে আগে যেসব প্রত্যাশা ছিল, তা পূরণ হচ্ছে না।

বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৩.৯৩ পয়েন্ট কমে ৫ হাজার ৮৫৯.৯৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.৭৭ পয়েন্ট কমে ১ হাজার ১৭১.৩৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৫১ পয়েন্ট কমে ২ হাজার ১৮৪.২২ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। তার মধ্যে ১০২টির শেয়ারদর বেড়েছে, ২৪৭টির দর কমেছে এবং ৪১টির দর অপরিবর্তিত ছিল।

লেনদেনের পরিমাণের দিকে তাকালে দেখা যায়, ডিএসইতে আজ প্রায় ১ হাজার ১৩০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিন ছিল প্রায় ৯২৫ কোটি ৬৬ লাখ টাকা। অর্থাৎ আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে প্রায় ২০৫ কোটি ১০ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ৭৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যেখানে আগের দিন ছিল ৪৫ কোটি ৮৫ লাখ টাকা।

সিএসইতে লেনদেন হওয়া ২১৯টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৪টির দর বেড়েছে, ১১২টির দর কমেছে এবং ৩৩টির দর অপরিবর্তিত রয়েছে।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬৮.১২ পয়েন্ট কমে ১৫ হাজার ৭৩৫.৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন এই সূচক ২৪.৮১ পয়েন্ট কমেছিল।

Facebook Comments Box

Posted ৬:০৮ পিএম | রবিবার, ১৬ অগাস্ট ২০২৬

sharebazar24 |

মো. সাজিদ খান প্রধান সম্পাদক
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com