বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

দুদকের আবেদনে ইস্টার্ন ইন্স্যুরেন্সের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৪ মার্চ ২০২৬ | 0 বার পঠিত | প্রিন্ট

দুদকের আবেদনে ইস্টার্ন ইন্স্যুরেন্সের দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড–এর দুই কর্মকর্তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। তারা হলেন প্রতিষ্ঠানটির সাবেক ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মাহমুদ হাসান এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জান্নাতুন নেসা জাকিয়া।

বুধবার (৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক দুটি আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

Responsive Ad Banner

দুদকের সহকারী পরিচালক মো. ইসমাঈল আদালতে আবেদন করে উল্লেখ করেন, মাহমুদ হাসানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া সম্পদ বিবরণী দাখিল না করার একটি মামলাও তদন্তাধীন। চলমান অনুসন্ধানের প্রেক্ষিতে তার দেশত্যাগের আশঙ্কা রয়েছে বলে আবেদনে বলা হয়। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন বলে দুদক উল্লেখ করে।

একইভাবে জান্নাতুন নেসা জাকিয়ার বিরুদ্ধেও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। পাশাপাশি সম্পদ বিবরণী জমা না দেওয়ার মামলাও তদন্ত পর্যায়ে রয়েছে। তদন্ত প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কায় তার ক্ষেত্রেও দেশত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়।

উপস্থাপিত তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত উভয় কর্মকর্তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারির আদেশ প্রদান করেন।

Facebook Comments Box

Posted ৫:৫৫ অপরাহ্ণ | বুধবার, ০৪ মার্চ ২০২৬

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com