সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

দুই প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪ | 111 বার পঠিত | প্রিন্ট

দুই প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন শুরু
Responsive Ad Banner

রেকর্ড ডেটের পর আগামী রোববার দুই প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন শুরু হবে। প্রতিষ্ঠান ২টি হলো- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স এবং গ্রামীন স্কিম-টু। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Responsive Ad Banner

আগামী ২৮ সেপ্টেম্বর দুপুর ১১টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এদিকে, ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৬.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত গ্রামীণ ওয়ানঃ স্কিম-২ মিউচুয়াল ফান্ড। অর্থাৎ ইউনিট প্রতি ৬৫ পয়সা ডিভিডেন্ড পাবেন ফান্ডটির ইউনিটধারীরা।

সমাপ্ত অর্থবছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৬৫ পয়সা। আগের বছরও ইপিইউ ছিল ৬৫ পয়সা।

আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৬১ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৫৪ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com