বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

দুই দুর্বল কোম্পানির শেয়ারের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, ডিএসইর অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১১ আগস্ট ২০২৫ | 180 বার পঠিত | প্রিন্ট

দুই দুর্বল কোম্পানির শেয়ারের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, ডিএসইর অনুসন্ধান
Responsive Ad Banner

অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধির কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত রাহিমা ফুড কর্পোরেশন ও সাফকো স্পিনিংকে সতর্কবার্তা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সাম্প্রতিক মাসগুলোতে শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি দেখা গেলেও উভয় কোম্পানিই জানিয়েছে, তাদের কাছে এমন কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই, যা এই মূল্যবৃদ্ধির যৌক্তিকতা প্রমাণ করে।

রাহিমা ফুড: ১৩৮ শতাংশ দাম বৃদ্ধি ও ঝুঁকির শঙ্কা
সিটি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান রাহিমা ফুডের শেয়ারের দাম গত দুই মাসে প্রায় ১৩৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ডিএসইর তথ্য অনুযায়ী, ১৫ জুন শেয়ারটির দাম ছিল ৬৮ টাকা, যা ৭ আগস্টে বেড়ে দাঁড়ায় ১৬১ টাকা ৭০ পয়সায়। অস্বাভাবিক এই বৃদ্ধি নিয়ে ডিএসই তিনবার ব্যাখ্যা চাইলেও কোম্পানিটি প্রতিবার একই উত্তর দিয়েছে—কোনো অপ্রকাশিত তথ্য নেই।
রোববার (১০ আগস্ট) শেয়ারটির দাম ১.০৫ শতাংশ কমে ১৬০ টাকায় নেমে আসে, যা বিশেষজ্ঞদের মতে মুনাফা তুলে নেওয়ার প্রভাব। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, বর্তমানে শেয়ারটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে লেনদেন হচ্ছে। এর পিই অনুপাত ৪৬১.৫৪, যা সাধারণত গ্রহণযোগ্য সীমা ৪০-এর অনেক উপরে। এ সময়ে কোম্পানিটি কেবল একটি নেতিবাচক মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করে—নারকেল তেলের চাহিদা হ্রাস পাওয়ায় উৎপাদন প্ল্যান্টের কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

Responsive Ad Banner

সাফকো স্পিনিং: কারখানা বন্ধ, তবুও শেয়ারের উল্লম্ফন
অন্যদিকে, সাফকো স্পিনিংয়ের শেয়ারের দাম ২২ জুন থেকে ৭ আগস্টের মধ্যে ৬৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অথচ ডিএসইর পরিদর্শন দল গত ৩ ফেব্রুয়ারি নিশ্চিত করে যে, কোম্পানিটির কারখানা বন্ধ রয়েছে। ১০ আগস্টের জবাবে সাফকো স্পিনিংও জানিয়েছে, তাদের কাছে কোনো অপ্রকাশিত তথ্য নেই।
কোম্পানিটি জানায়, প্রতিকূল বাজার পরিস্থিতি ও কাঁচামালের উচ্চ মূল্যের কারণে ১৬ আগস্ট পর্যন্ত উৎপাদন বন্ধ থাকবে। টানা দুই বছর লোকসানে থাকা এবং কোনো ডিভিডেন্ড না দেওয়া জেড-ক্যাটাগরির এই কোম্পানির অযৌক্তিক মূল্যবৃদ্ধি বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

Facebook Comments Box

Posted ১১:২৫ পূর্বাহ্ণ | সোমবার, ১১ আগস্ট ২০২৫

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com