সোমবার ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

দুই দিনের নিম্নমুখী প্রবণতার পর বাজারে পুনরুজ্জীবন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ | 141 বার পঠিত | প্রিন্ট

দুই দিনের নিম্নমুখী প্রবণতার পর বাজারে পুনরুজ্জীবন
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: দুই দিন ধারাবাহিক পতনের পর অবশেষে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের শেয়ারবাজার। আজ সোমবার (০২ ডিসেম্বর) থেকে সূচকে ইতিবাচক গতি দেখা গেছে, যা সপ্তাহের বাকি দুই দিনে অব্যাহত থাকলে ডিএসইএক্স আবারও ৫ হাজার পয়েন্টের ওপর ফিরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে লেনদেনে টাকার অঙ্কও বাড়তে পারে। বাজারে এই উত্থান বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।

বাজার সংশ্লিষ্টরা মনে করেন, নিয়ন্ত্রক সংস্থা যদি বাজার মনিটরিং আরও জোরদার করে এবং কোনো ধরনের বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরে আসে, তাহলে বাজারে পুনঃপতনের আশঙ্কা কমে যাবে। তাদের মতে, বাজার স্থিতিশীল রাখতে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে এখন প্রয়োজন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ। অন্যদিকে, বিনিয়োগকারীদেরও উচিত গুজবে প্রভাবিত না হয়ে, তথ্য-উপাত্ত যাচাই করে সঠিক কোম্পানিতে বিনিয়োগ করা।

Responsive Ad Banner

বাজার বিশ্লেষণ থেকে জানা গেছে, সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৬.১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৯৫০.৯১ পয়েন্টে। অন্যান্য সূচকের মধ্যে ডিএসইএস ১০.৩২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ১,০৩৯.২২ পয়েন্টে, আর ডিএসই-৩০ সূচক ১০.৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১,৯০৬.২৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানি লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৮৫টির দর বেড়েছে, ৫৬টির দর কমেছে, এবং ৪৭টির দর অপরিবর্তিত ছিল।

ডিএসইতে আজ মোট লেনদেন হয়েছে ৩৭৯ কোটি ৭ লাখ টাকার শেয়ার। আগের দিন লেনদেন ছিল ৪১৫ কোটি ৯০ লাখ টাকা, ফলে লেনদেন কমেছে ৩৬ কোটি ৮৩ লাখ টাকা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ১২ কোটি ৫১ লাখ টাকার, যা আগের দিনের ৩ কোটি ২৯ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

সিএসইতে আজ লেনদেন হওয়া ১৬৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৭টির দর বেড়েছে, ৫৮টির কমেছে, এবং ১৮টির কোনো পরিবর্তন হয়নি।

তবে সূচকের ক্ষেত্রে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই আজ ১.৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩,৮৫২.৭৩ পয়েন্টে। আগের দিন এই সূচক কমেছিল ১২৩.৬৫ পয়েন্ট।

Facebook Comments Box

Posted ৯:২১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com