সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ | 153 বার পঠিত | প্রিন্ট

দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত
Responsive Ad Banner

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল দুই কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। কোম্পানি দুইটি হলো- লিন্ডে বিডি এবং লাফার্জহোসিম। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শেয়ারহোল্ডারদের জন্য ১৯ শতাংশ চুড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে বহুজাতিক সিমেন্ট কোম্পানি লাফার্জহোলসিম (বাংলাদেশ) পিএলসি।

Responsive Ad Banner

এর আগে গত বছরের ২১ অক্টোবর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৯ শতাংশ অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছিল, যা ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। বিদায়ী অর্থবছরের জন্য অন্তর্বর্তী ডিভিডেন্ডসহ মোট ৩৮ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি।

সমাপ্ত ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরে লাফার্জের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৯ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৫ টাকা ১২ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ১ পয়সা।

আগামী ৮ মে বিকাল ৩টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এদিকে, ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ৪০০ শতাংশ চুরান্ত ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ মে সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

আগের বছরের ৪ সেপ্টেম্বর কোম্পানিটি ৪১০০ শতাংশ অন্তর্বর্তী ডিভিডেন্ড ঘোষণা করেছিল, যা ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। চূড়ান্ত ডিভিডেন্ড নিয়ে কোম্পানিটি মোট ৪৫০০ শতাংশ ডিভিডেন্ড দিচ্ছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি এক্সট্রা-অর্ডানারি আয়সহ শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৪২১ টাকা ৯৪ পয়সা। এ সময়ে মূল ব্যবসা থেকে ইপিএস হয়েছে ২৪ টাকা ৯২ পয়সা। আগের বছর ১৫ টাকা ২ পয়সা ইপিএস ছিল।

আলোচ্য সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২২৯ টাকা ৩৪ পয়সা
শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com