মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২ | 787 বার পঠিত | প্রিন্ট

দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো- সামিট পাওয়ার এবং বে-লিজিং অ্যান্ড ইনভেস্টম্যান্ট লিমিটেড। আজ অনুষ্ঠিত কোম্পানিগুলোর বোর্ড সভায় ডিভিডেন্ড ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সামিট পাওয়ার লিমিটেডের কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২২ পর্যন্ত সমাপ্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ৩১ অক্টোবর বেলা সাড়ে ১১টায় এ কোম্পানির বার্ষিক ২৫তম সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৬ অক্টোবর।

সমাপ্ত অর্থবছরে সহযোগী কোম্পানির আয়সহ কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) হয়েছে ৩ টাকা ৮৭ পয়সা। গত বছর একই সময়ে যা ছিলো ৫ টাকা ২৫ পয়সা।

আলোচ্য সময়ে এককভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা ৫ পয়সা। গত বছর একই সময়ে যা ছিলো ৩ টাকা ৮৪ পয়সা।

সমাপ্ত অর্থবছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ৩৫ টাকা ৭২ পয়সা। আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিলেঅ ৩৪ টাকা ৪৫ পয়সা।

আলোচ্য সময়ে এককভাবে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমুল্য দাঁড়িয়েছে ৮৭ টাকা ৮৪ পয়সা। গত বছর একই সময়ে যা ছিলো ২৮ টাকা ৯৪ পয়সা।

সমাপ্ত অর্থবছরে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৫ টাকা ৯১ পয়সা। আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিলেঅ ৮ টাকা ৫৩ পয়সা।

আলোচ্য সময়ে এককভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে এক টাকা ৯৪ পয়সা। আগের বছর কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিলেঅ ৩ টাকা ২১ পয়সা।

এদিকে, বে লিজিং অ্যান্ড ইনভেস্টম্যান্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের নিরিক্ষীত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে ।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ অক্টোবর ২০২২ তারিখ অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ০৬ অক্টোবর ২০২২।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ৯৯ পয়সা। আগের বছর একই সময়ে যার সমন্বিত ইপিএস ছিলো ১ টাকা ১৪ পয়সা ।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৮২ পয়সা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:৩৪ অপরাহ্ণ | বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com