মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২০ নভেম্বর ২০২১ | 361 বার পঠিত | প্রিন্ট

দুই কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। এগুলো হলো- ওয়াটা কেমিক্যালস লিমিটেড এবং ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ অনুষ্ঠিত কোম্পানিগুলোর বোর্ড সভায় এ ঘোষণা দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়াটা কেমিক্যালস লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৪১ টাকা। আগের বছর শেয়ার প্রতি ৮.০৫ টাকা আয় হয়েছিল। এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৬০.৬২ টাকা। যা গত এই সময় ছিলো ৫৯.০২ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৪.৬২ টাকা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর সকাল ১০.১৫মিনিটে ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ৮ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

Responsive Ad Banner

ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। তবে স্পন্সর এবং পরিচালকগণ কোনো ডিভিডেন্ড পাবে না। সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৪ টাকা। আগের বছর শেয়ার প্রতি ০.৪৭ টাকা আয় হয়েছিল।
এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১১.৭০ টাকা। যা গত এই সময় ছিলো ১১.৫০ টাকা।
এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ০.৫১ টাকা
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট ১২ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

 

শেয়ারবাজার২৪

 

 

Facebook Comments Box

Posted ৯:২০ অপরাহ্ণ | শনিবার, ২০ নভেম্বর ২০২১

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com