মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ | 150 বার পঠিত | প্রিন্ট

দুই কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ৩০ সেপ্টেম্বর, ২০২৫-এ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।  কোম্পানি দুটি হলো- সিলকো ফার্মাসিউটিক্যালস এবং গোল্ডেন সন। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সিলকো ফার্মাসিউটিক্যালস ৩০ সেপ্টেম্বর, ২০২৫-এ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক বিবরণী প্রকাশ করেছে।

Responsive Ad Banner

জুলাই–সেপ্টেম্বর ২০২৫ সময়ে সিলকো ফার্মার  শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১৬ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৭ পয়সা।

প্রান্তিকের শেষে কোম্পানির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ২৭ পয়সা। আগের বছর একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ২৪ পয়সা।

এছাড়া, ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে সিলকো ফার্মার শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ১৮ পয়সা।

চলতি প্রান্তিক (জুলাই–সেপ্টেম্বর ২০২৫)-গোল্ডেন সন শেয়ার প্রতি লোকসান (ইপিএস) দেখিয়েছে ৩৯ পয়সা। অথচ আগের অর্থবছরের একই সময়ে কোম্পানি ৭ পয়সা ইপিএস অর্জন করেছিল।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ৩৫ পয়সা, যেখানে আগের বছর একই প্রান্তিকে ক্যাশ ফ্লো ছিল ৬৯ পয়সা।

এ ছাড়া, ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে গোল্ডেন সনের শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ৬৬ পয়সা।

Facebook Comments Box

Posted ৯:২১ অপরাহ্ণ | রবিবার, ৩০ নভেম্বর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com