মঙ্গলবার ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

দুইদিন পর ফের দরপতন শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৭ জুলাই ২০২২ | 167 বার পঠিত | প্রিন্ট

দুইদিন পর ফের দরপতন শেয়ারবাজারে
Responsive Ad Banner

দুই কার্যদিবস উত্থানের পর আজ আবারও দরপতন হয়েছে দেশের শেয়ারবাজারে। এর আগে টানা ৯ কার্যদিবস ধারাবাহিক দরপতন হয়েছিল শেয়ারবাজারে। গত দুই কার্যদিবস উত্থানের ফলে বিনিয়োগকারীদের মধ্যে প্রত্যাশা জেগেছিল। আজ সব সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেন। একই সঙ্গে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা যায, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭৪.২৪ পয়েন্ট বা ১.২১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৮.০০ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৪.১৩ পয়েন্ট বা ১.০৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৭.১৭ পয়েন্ট বা ১.২৪ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩১৯.৮৪ পয়েন্টে এবং দুই হাজার ১৬২.৮৫ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৭৮ কোটি ৪৩ লাখ টাকার। যা আগের কার্যদিবস হতে ৫৯ কোটি ৬২ টাকা কম। আগের কার্য দিবসে লেনদেন হয়েছিল ৮৩৮ কোটি ৫ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৭টির বা ৪.৪৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৩৩৮টির বা ৮৮.৯৫ শতাংশের এবং ২৫টির বা ৫.৫৮ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৭০.৪৭ পয়েন্ট বা ০.৯৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮০১.৬০ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৭টির কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর। আজ সিএসইতে ১৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:৩৯ অপরাহ্ণ | বুধবার, ২৭ জুলাই ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com