সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

দরপতন দিয়ে সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ জুন ২০২২ | 192 বার পঠিত | প্রিন্ট

দরপতন দিয়ে সপ্তাহ শুরু
Responsive Ad Banner

দরপতনের মধ্য দিয়ে সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। আজ ১২ জুন দেশের শেয়ারবাজারে সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেন। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৮.৮৪ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৩১.৪৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০.৬৬ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৭.৭৩ পয়েন্ট বা ০.৭৫ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪০৩.০৭ পয়েন্টে এবং দুই হাজার ৩৩৪.৬৪ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৩৬ কোটি ৪০ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ১২১ কোটি ৮৬ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৭৫৮ কোটি ২৬ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৩টির বা ১৪.০২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ৩০৬ টির বা ৮০.৯৫ শতাংশের এবং ১৯টির বা ৫.০৩ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৩০.৮৩ পয়েন্ট বা ০.৬৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৯৫ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৫১ টির, কমেছে ২২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দর। আজ সিএসইতে ২০ কোটি ০৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৪:১২ অপরাহ্ণ | রবিবার, ১২ জুন ২০২২

sharebazar24 |

আরও

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com