মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

দরপতন দিয়ে সপ্তাহ শুরু শেয়ারবাজারে

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৭ জুলাই ২০২২ | 238 বার পঠিত | প্রিন্ট

দরপতন দিয়ে সপ্তাহ শুরু শেয়ারবাজারে
Responsive Ad Banner

দরপতন দিয়ে আজ (১৭ জুলাই) সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০.২১ পয়েন্ট বা ০.৩১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৪.২৮ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.১১ পয়েন্ট বা ০.০৮ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৬.২৮ পয়েন্ট বা ০.২৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭৬.২৪ পয়েন্টে এবং দুই হাজার ২৬৭.৫৬ পয়েন্টে।

Responsive Ad Banner

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৯৩ কোটি ৪৯ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ১২ কোটি ৮৬ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৫৮০ কোটি ৬৩ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৯টির বা ২৫.৯২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ২৩৬টির বা ৬১.৭৮ শতাংশের এবং ৪৭টির বা ১২.৩০ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৭১.৮৯ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫২৩.৫১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৯০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৭টির, কমেছে ১৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দর। আজ সিএসইতে ১৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৪:১৮ অপরাহ্ণ | রবিবার, ১৭ জুলাই ২০২২

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com