মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

দরপতন দিয়ে সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২১ এপ্রিল ২০২৪ | 186 বার পঠিত | প্রিন্ট

দরপতন দিয়ে সপ্তাহ শুরু
Responsive Ad Banner

আজ ১৮ এপ্রিল দরপতন দিয়ে সপ্তাহ শুরু হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান দিয়ে লেনদেন শুরু হয়। পরবর্তীতে কিছুক্ষণ পর সুচকের তীর একটানা নিচের দিকে নেমে যায়। এরপর আবারও সূচকের তীর উপরের দিকে উঠে যায়। কিন্তু সেলা সাড়ে ১১টার পর সূচকের একটানা পতন ঘটে। এর ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমে যায়।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৭ শতাংশ বা ৩২.৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬৫৩.৭১ পয়েন্টে।

Responsive Ad Banner

আর ডিএসই শরিয়াহ সূচক ৮.০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৩৮.৫৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৮২.৪৩ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ৩৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫ টির, কমেছে ২৮৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৯.০৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৪ কোটি ৮৬ লাখ ৫ হাজার ৪৭৪ টি শেয়ার ১ লাখ ৪৩ হাজার ৪৭৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৭৮ কোটি ২৩ লাখ ৪৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৮ এপ্রিল ডিএসইতে ১৭ কোটি ২৬ লাখ ১২ হাজার ৬২৮ টি শেয়ার ১ লাখ ৫৬ হাজার ৪৪২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫২২ কোটি ৫১ লাখ ০৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪৪ কোটি ২৭ লাখ ৫৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৭৩ শতাংশ বা ১১৯.৪৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৬ হাজার ১২৫.০৩ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২ টির, কমেছে ১৬৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ২৩ লাখ ৯৪ হাজার ৮০ টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৩:৩৮ অপরাহ্ণ | রবিবার, ২১ এপ্রিল ২০২৪

sharebazar24 |

আরও

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com