মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

দরপতন অব্যহত এসএমই মার্কেটে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৪ | 191 বার পঠিত | প্রিন্ট

দরপতন অব্যহত এসএমই মার্কেটে
Responsive Ad Banner

আজ ০৫ ফেব্রুয়ারি সূচকের দরপতন অব্যহত রয়েছে দেশের শেয়ারবাজারের এসএমই মার্কেট। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়।

পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে।

Responsive Ad Banner

কিন্তু দুপুর দেড়টার পর একটানা পতন হয়। দিনশেষে সূচকের পতন হলেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ৬.১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৫৬.১০ পয়েন্টে।

আজ এসএমইতে লেনদেন হওয়া ১৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬টি এবং কমেছে ১১টির।

এদিন এসএমইতে ৫৩ লাখ ৫৮ হাজার ২০৮টি শেয়ার ২ হাজার ৬৬১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১৩ কোটি ৪৮ লাখ ২৯ হাজার টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১২ কোটি ৪৬ লাখ ৬৫ হাজার টাকার।

সে হিসেবে লেনদেন বেড়েছে ১ কোটি ১ লাখ ৬৪ হাজার টাকা।

আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ৩২৮ কোটি ৭২ লাখ ৩৪ হাজার টাকা।

আজ এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এগ্রো অর্গানিকা।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ৯০ পয়সা বা ৬.৮১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৯ টাকা ৮০ পয়সায়।

দর বৃদ্ধি হওয়া দ্বিতীয় স্থানে থাকা ওয়ান্ডারল্যান্ড টয়েজের ১ টাকা ৪০ পয়সা বা ৩.৮৩ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ৪২ টাকায়।

দর কমার শীর্ষে ছিল অরিজা এগ্রো। আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ৬.০০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ টাকা ৮০ পয়সায়।

আজ ডিএসএমইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মামুন এগ্রোর।

এদিন ডিএসএমইতে কোম্পানিটির ৮ লাখ ১৮ হাজার ২৮১টি শেয়ার ৪৪৯বার হাতবদল হয়, যার বাজারমূল্য ২ কোটি ৫০ লাখ ৫৫ হাজার টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ৫:০৩ অপরাহ্ণ | সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com