বৃহস্পতিবার ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

দরপতনের মাঝেও চাঙ্গা ছিল ১৮ খাতের লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১০ মে ২০২৫ | 187 বার পঠিত | প্রিন্ট

দরপতনের মাঝেও চাঙ্গা ছিল ১৮ খাতের লেনদেন
Responsive Ad Banner

বিদায়ী সপ্তাহে (০৪-০৮ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের পাশাপাশি টাকার অঙ্কে লেনদেন বাড়লেও, সূচক কমেছে। আলোচ্য সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ১৫.৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯০২ দশমিক ২২ পয়েন্টে। সূচক কমলেও লেনদেন বেড়েছে ১ হাজার ৫ কোটি ৪৮ লাখ টাকা। এই লেনদেন বৃদ্ধির পেছনে ছিল ১৮ খাতের শেয়ার। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

জানা গেছে, সবচেয়ে বেশি লেনদেন বেড়েছে ব্যাংক খাতে। গত সপ্তাহে ব্যাংক খাতে লেনদেন হয়েছে ৬৭৮ কোটি ৮৫ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১৪৪.৮২ শতাংশ বেশি।

Responsive Ad Banner

দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন বেড়েছে মিউচ্যুয়াল ফান্ড খাতে। এই খাতে গত সপ্তাহে লেনদেন হয়েছে ১৮৭ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১২০.৮৩ শতাংশ বেশি।

তৃতীয় সর্বোচ্চ লেনদেন বেড়েছে ভ্রমণ ও অবকাশ খাতে। এই খাতে গত সপ্তাহে লেনদেন হয়েছে ৩০ কোটি ৭৬ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১০৪.৯২ শতাংশ বেশি।

অন্য খাতগুলোর মধ্যে- কর্পোরেট বন্ডে ৫৬.৫৩ শতাংশ, আর্থিক খাতে ৫২.৭৭ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৪৬.৬৩ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ৩৯.৭৩ শতাংশ, সেবা ও আবাসন খাতে ৩৪.৪৮ শতাংশ, পাট খাতে ২৯.১৪ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২৬.৭৪ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ২৬.৪৪ শতাংশ, সিরামিকস খাতে ২৪.২ শতাংশ, প্রকৌশল খাতে ১৫.৪৯ শতাংশ, চামড়া খাতে ১৪.৭৩ শতাংশ, কাগজ ও প্রকাশনা খাতে ১৩.৩২ শতাংশ, বিবিধ খাতে ৯.২৯ শতাংশ, বস্ত্র খাতে ৯.২ শতাংশ এবং জেনারেল ইন্স্যুরেন্স খাতে ৫.৫৬ শতাংশ লেনদেন কমেছে।

Facebook Comments Box

Posted ১০:৪০ অপরাহ্ণ | শনিবার, ১০ মে ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com