সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

দরপতনেও লেনদেন বেড়েছে এসএমই মার্কেটে

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪ | 263 বার পঠিত | প্রিন্ট

দরপতনেও লেনদেন বেড়েছে এসএমই মার্কেটে
Responsive Ad Banner

আজ ২৪ জানুয়ারি দরপতনেও লেনদেন বেড়েছে দেশের শেয়ারবাজারের এসএমই মার্কেট। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্ত বেলা ১১টার পর থেকে সূচকের একটানা পতন হতে থাকে। দিনশেষে সূচকের পতনেও টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যলোচনায় দেখা যায়, আজ ২৩ জানুয়ারি এসএমইর প্রধান সূচক ডিএসএমইএক্স আগের দিনের তুলনায় ১১.১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩১৬.৭৮ পয়েন্টে।

Responsive Ad Banner

আজ এসএমইতে লেনদেন হওয়া ১৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬টি কমেছে ৯টি এবং এবং অপরির্তিত রয়েছে ২টির।

এদিন এসএমইতে ৫৯ লাখ ৭৮ হাজার ২১৯টি শেয়ার ২ হাজার ২৭৩বার হাতবদল হয়, যার বাজারমূল্য ১৪ কোটি ৫৮ লাখ ১২ হাজার টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ৩৭ লাখ ৪৩ টাকার। সে হিসেবে লেনদেন বেড়েছে ৭ কোটি ২০ লাখ ৭০ হাজার টাকা।

আজ এসএমইর বাজার মূলধন দাঁড়িয়েছে ২ হাজার ৪৪৪ কোটি ৯৩ লাখ ৫৯ হাজার টাকা। সে হিসেবে বাজার মূলধন কমেছে ৪৪ কোটি ১৭ লাখ ৮৪ হাজার টাকা।

আজ এসএমইতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে অরিজা এগ্রো। এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৯০ পয়সা বা ৫.১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৮ টাকা ৩০ পয়সায়। দর বৃদ্ধি হওয়া দ্বিতীয় স্থানে থাকা বেঙ্গল বিস্কিটের ৪ টাকা ৩০ পয়সা বা ৪.৩১ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে ১০৩ টাকা ৯০ পয়সায়।

দর কমার শীর্ষে ছিল কৃষিবিদ সিড। আজ এ কোম্পানির শেয়ার দর আগের দিনের তুলনায় ১ টাকা ২০ পয়সা বা ৬.০৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ টাকা ৬০ পয়সায়।

আজ ডিএসএমইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অরিজা এগ্রোর। এদিন ডিএসএমইতে কোম্পানিটির ১৮ লাখ ২১ হাজার ২৯১টি শেয়ার ৪৭৯বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩ কোটি ২৮ লাখ ১৩ হাজার টাকা।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ১০:৫৫ অপরাহ্ণ | বুধবার, ২৪ জানুয়ারি ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com