মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

তৃতীয় প্রান্তিকে বড় লোকসানে আইএফআইসি ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ | 197 বার পঠিত | প্রিন্ট

তৃতীয় প্রান্তিকে বড় লোকসানে আইএফআইসি ব্যাংক
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আইএফআইসি ব্যাংক লিমিটেড ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

ডিএসই সূত্রে জানা যায়, এ সময় ব্যাংকটি বড় ধরনের লোকসানে পড়ে। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) দাঁড়িয়েছে ৩ টাকা ৫৩ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল মাত্র ৪ পয়সা। অর্থাৎ, এক বছরের ব্যবধানে ব্যাংকটির আয় নেমে গেছে লোকসানে।

Responsive Ad Banner

চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৫) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৪০ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৩৬ পয়সা আয়। এতে স্পষ্ট হয়, বছরজুড়ে ব্যাংকটির আর্থিক পারফরম্যান্স উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮ টাকা ৯১ পয়সা।

Facebook Comments Box

Posted ১১:৫২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com