নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ | 244 বার পঠিত | প্রিন্ট
২. নয় মাসে আয় কমলেও প্রান্তিকভিত্তিক উন্নতি দেশ জেনারেল ইন্স্যুরেন্সের
৩. ইপিএসে প্রবৃদ্ধি, এনএভিপিএস স্থিতিশীল দেশ জেনারেল ইন্স্যুরেন্সের
সংবাদ প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদক:
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৫) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৫০ পয়সা, যেখানে গত বছরের একই সময়ে ইপিএস ছিল ২৪ পয়সা।
তবে অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৫) কোম্পানির ইপিএস কমে ৫৯ পয়সায় দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ৭৮ পয়সা।
এ সময়ে কোম্পানিটির প্রতি শেয়ারে নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১ টাকা ৮৯ পয়সা।
কোম্পানি জানিয়েছে, তৃতীয় প্রান্তিকে আয়ের উন্নতি তাদের কার্যক্রমে ইতিবাচক প্রবৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।
Posted ৮:১২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
sharebazar24 | sbazaradmin
.
.