নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | 62 বার পঠিত | প্রিন্ট
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিএসআরএম লিমিটেড (BSRMLTD) ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত তথ্যে কোম্পানিটির আয় বৃদ্ধির চিত্র দেখা গেলেও নগদ প্রবাহে কিছুটা নিম্নগতি লক্ষ্য করা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ ২০২৬) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮.৭৫ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭.৫৭ টাকা। এ হিসেবে ইপিএসে প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।
এছাড়া, চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে (জুলাই ২০২৫ থেকে মার্চ ২০২৬) কোম্পানিটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ১৫.৫৪ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৪.৩১ টাকা।
অন্যদিকে, একই সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি অপারেটিং নগদ প্রবাহ (এনওসিএফপিএস) কমে দাঁড়িয়েছে ২৩.২০ টাকা, যেখানে আগের বছর একই সময়ে ছিল ২৯.৫৫ টাকা।
কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ২০২৬ সালের ৩১ মার্চ শেষে দাঁড়িয়েছে ১৭৭.৪৮ টাকা, যা ২০২৫ সালের ৩০ জুন শেষে ছিল ১৬৬.৭৯ টাকা।
Posted ৩:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
sharebazar24 | sajed khan