সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

তিন দফা বন্ধের পর অবশেষে উৎপাদনে ফিরল সাফকো স্পিনিং

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫ | 174 বার পঠিত | প্রিন্ট

তিন দফা বন্ধের পর অবশেষে উৎপাদনে ফিরল সাফকো স্পিনিং
Responsive Ad Banner

তিন দফা সময়সীমা বাড়ানোর পর অবশেষে উৎপাদনে ফিরেছে সাফকো স্পিনিং মিলস লিমিটেড। শেয়ারবাজারে তালিকাভুক্ত এই কোম্পানি জানিয়েছে, গত ৩১ আগস্ট থেকে পুনরায় উৎপাদন শুরু হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন এতদিন কারখানা বন্ধ ছিল?
এর আগে চলতি বছরের ৩ ফেব্রুয়ারি ডিএসই’র একটি তদন্ত দল কারখানা পরিদর্শনে গিয়ে সেটি বন্ধ অবস্থায় পায়। পরে ডিএসই তাদের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করে।

Responsive Ad Banner

এরপর ১২ ফেব্রুয়ারি কোম্পানি জানায়, লোকসান কমানোর জন্য ১ ফেব্রুয়ারি থেকে সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। প্রাথমিকভাবে দুই মাস, অর্থাৎ মার্চ পর্যন্ত কারখানা বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছিল, পরিস্থিতির উন্নতি হলে উৎপাদন পুনরায় শুরু করা হবে।

তিন দফায় বন্ধের সময়সীমা বাড়ানো হয়েছিল
মার্চ মাস পেরিয়ে গেলেও কারখানা চালু হয়নি। প্রথম দফায় মে মাস পর্যন্ত সময় বাড়ানো হয়। পরে দ্বিতীয় দফায় আরও আড়াই মাস বাড়িয়ে ১৬ আগস্ট পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

তৃতীয় দফায় আরও ২ সপ্তাহ সময় বাড়িয়ে ৩১ আগস্ট থেকে উৎপাদন শুরু করার ঘোষণা দেয় কোম্পানি। শেষ পর্যন্ত নির্ধারিত সময় অনুযায়ী ৩১ আগস্ট থেকে উৎপাদন চালু করতে সক্ষম হয়েছে সাফকো স্পিনিং।

 

Facebook Comments Box

Posted ১২:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com