মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

তিন কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০৯ নভেম্বর ২০২৫ | 128 বার পঠিত | প্রিন্ট

তিন কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানি—বস্ত্র খাতের মতিন স্পিনিং, চামড়া খাতের হাক্কানি পাল্প, এবং আর্থিক খাতের ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড— সম্প্রতি তাদের প্রান্তিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

মতিন স্পিনিং
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর) প্রতিবেদনে মতিন স্পিনিংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১ টাকা ৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৩ পয়সা।
একই সময়ে শেয়ারপ্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) বেড়ে দাঁড়িয়েছে ৭ টাকা ৩৯ পয়সা, পূর্ববর্তী বছর ছিল ৪ টাকা ৭৯ পয়সা।
কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ৭০ টাকা ৭৩ পয়সা।

Responsive Ad Banner

হাক্কানি পাল্প
চামড়া খাতের প্রতিষ্ঠান হাক্কানি পাল্প প্রথম প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর’২৫) শেয়ারপ্রতি আয় (ইপিএস) দেখিয়েছে ৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৩ পয়সা।
একই সময়ে কোম্পানিটির এনওসিএফপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৯১ পয়সা, যেখানে গত বছর একই সময়ে ছিল মাইনাস ৩ টাকা ৩১ পয়সা।
৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ২৪ টাকা ৩৪ পয়সা।

ইন্টারন্যাশনাল লিজিং
অন্যদিকে, আর্থিক খাতের ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড তৃতীয় প্রান্তিক (জুলাই–সেপ্টেম্বর’২৫) শেষে শেয়ারপ্রতি লোকসান ৬২ পয়সা ঘোষণা করেছে। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ১ টাকা ৫ পয়সা।
অর্থবছরের প্রথম নয় মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর ২০২৫) শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৬ টাকা ৭১ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ২ টাকা ৮৬ পয়সা।
একই সময়ে কোম্পানিটির এনওসিএফপিএস হয়েছে মাইনাস ২ টাকা ২৭ পয়সা, যা গত বছর ছিল মাইনাস ৪ টাকা ১৫ পয়সা।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ২১৯ টাকা ৩ পয়সা।

Facebook Comments Box

Posted ১১:১১ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ নভেম্বর ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com