বুধবার ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং >>
ব্রেকিং >>

তিনদিনের লোকসানের অর্ধেক ফিরল একদিনেই, ঘুরে দাঁড়াল শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ৩০ জুলাই ২০২৫ | 204 বার পঠিত | প্রিন্ট

তিনদিনের লোকসানের অর্ধেক ফিরল একদিনেই, ঘুরে দাঁড়াল শেয়ারবাজার
Responsive Ad Banner

টানা তিন কার্যদিবস পতনের পর অবশেষে ঘুরে দাঁড়াল দেশের শেয়ারবাজার। আজ বুধবার (৩০ জুলাই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৫৩.৭৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,৩৫২.১৯ পয়েন্টে। গত তিন দিনে ডিএসইএক্স সূচক কমেছিল মোট ৯৩.৫৭ পয়েন্ট। অর্থাৎ একদিনেই তিনদিনের লোকসানের প্রায় ৫৭ শতাংশ ফিরে এসেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, দিনের শুরুতে সূচক সামান্য ৪ পয়েন্ট পতন দেখালেও পরে ক্রমেই তা ঊর্ধ্বমুখী হয়। দিনের মাঝামাঝি কিছুটা মন্দাভাব থাকলেও শেষ পর্যন্ত সূচকের তীর উঠে যায় উপরের দিকে। লেনদেনের শেষ সময় পর্যন্ত সূচকের উত্থান অব্যাহত থাকে, ফলে দিন শেষে বাজারে পজিটিভ ধারাই বজায় থাকে।

Responsive Ad Banner

আজ ডিএসইতে ৩৯৮টি কোম্পানির শেয়ার লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ২৫৩টির, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮টির। এদিন মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৪৩ কোটি ১৬ লাখ টাকা, যা আগের দিনের ৭১৭ কোটি ৩২ লাখ টাকার চেয়ে ২৫ কোটি ৮৪ লাখ টাকা বেশি।

অন্যান্য সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ৭.০৫ পয়েন্ট, অবস্থান করছে ১,১৫৪.৪০ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক বেড়েছে ২১.২২ পয়েন্ট, দাঁড়িয়েছে ২,০৬৫.৩৫ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ঊর্ধ্বমুখী ছিল। সার্বিক সূচক সিএএসপিআই ৬৪.৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪,৯২৩.৪৭ পয়েন্টে। তবে টাকার অংকে লেনদেন কিছুটা কমেছে। আজ সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৪৩ লাখ টাকার, যা আগের দিনের ২৯ কোটি ৫ লাখ টাকার চেয়ে ৫ কোটি ৬২ লাখ টাকা কম।

সিএসইতে আজ ২১৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

Facebook Comments Box

Posted ৩:৪৭ অপরাহ্ণ | বুধবার, ৩০ জুলাই ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com