শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩ | 282 বার পঠিত | প্রিন্ট

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
Responsive Ad Banner

সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালেচানা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

অর্থাৎ প্রতিটি শেয়ারের বিপরীতে এক টাকা ২ পয়সা করে পাবেন বিনিয়োগকারীরা।

আজ ১৩ এপ্রিল অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালেচানা করে এই ডিভিডেন্ড ঘোষণা দিয়েছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) এক টাকা ৪৯ পয়সা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ২৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৯২ পয়সা।

এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ১৯ টাকা ১৫ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ২ টাকা ১০ পযসা।

এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩ টাকা ১৩ পয়সা।

আগামী ১৭ জুন’ ২০২৩ বেলা ১১টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ মে ২০২৩।

উল্লেখ্য, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : ২ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

Facebook Comments Box

Posted ১১:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com