বৃহস্পতিবার ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের শেয়ার লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩ | 281 বার পঠিত | প্রিন্ট

ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের শেয়ার লেনদেন শুরু
Responsive Ad Banner

এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের পর আগামী ২৪ এপ্রিল ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের শেয়ার লেনদেন শুরু হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ স্টকসহ মোট ১৭ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

জানা যায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ৫ টাকা ২১ পয়সা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৫ টাকা ৩৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪১ টাকা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ৩৭ টাকা ১৫ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১৯ টাকা ৬৪ পযসা।

এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) ছিল মাইনাস ৪ টাকা।

আগামী ১৮ মে ২০২৩ বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ এপ্রিল ২০২৩।

উল্লেখ্য, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের জন ১৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

শেয়ারবাজার২৪

আরও পড়ুন : ৬ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

আরও দেখুন : আজকের ডিএসইর লেনদেন % পরিবর্তন

Facebook Comments Box

Posted ১:০৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩

sharebazar24 |

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com