মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ডিভিডেন্ড প্রদানে সময় বেঁধে দিয়েছে বিএসইসি

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১০ নভেম্বর ২০২৪ | 155 বার পঠিত | প্রিন্ট

ডিভিডেন্ড প্রদানে সময় বেঁধে দিয়েছে বিএসইসি
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানিকে ডিভিডেন্ড প্রদানে সময় বেঁধে দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির নির্দেশ মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে অপরিশোধিত ডিভিডেন্ড প্রদান না করলে ইস্যুয়ার কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচাকলকে জরিমানার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

রোববার (১০ নভেম্বর) বিএসইসির ৯৩০ তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

Responsive Ad Banner

বিএসইসি সূত্রে জানা গেছে, ৯ কোম্পানির অপরিশোধিত ডিভিডেন্ড আগামী ১৫ ডিসেম্বর এবং এক কোম্পানি অপরিশোধিত ডিভিডেন্ড আগামী ৩০ নভেম্বরের মধ্যে প্রদান করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অন্যথায় ইস্যুয়ার কোম্পানির ব্যবস্থপনা পরিচাকসহ প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতিত) ব্যক্তিগত তহবিল হতে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে- সাফকো স্পিনিংয়ের প্রত্যেক পরিচালককে ২০ লাখ টাকা করে, প্যাসিফিক ডেনিমসের প্রত্যেক পরিচালককে ১৩ লাখ টাকা করে, লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের প্রত্যেক পরিচালককে ২ কোটি ৩৫ লাখ টাকা করে, ওরিজা এগ্রোর প্রত্যেক পরিচালককে ৪৭ লাখ টাকা করে, মামুন এগ্রোর প্রত্যেক পরিচালককে ১৩ লাখ টাকা করে, কৃষিবিদ ফিডের প্রত্যেক পরিচালককে ১০ লাখ টাকা করে, কৃষিবিদ সীডের প্রত্যেক পরিচালককে ১০ লাখ টাকা করে, বিডি পেইন্টসের প্রত্যেক পরিচালককে ৯৭ লাখ টাকা করে এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেনের প্রত্যেক পরিচালককে ১ কোটি ৯১ লাখ টাকা করে জরিমানার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই ৯ কোম্পানিকে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে অপরিশোধিত ডিভিডেন্ড প্রদান করতে হবে।

এছাড়া বিএসইসির ৯২৯তম সভায় অ্যাডভেন্ট ফার্মাকে অপরিশোধিত ডিভিডেন্ড ৩০ নভেম্বরের মধ্যে প্রদান করতে বলা হয়েছে। এই সময়ের মধ্যে অপরিশোধিত ডিভিডেন্ড প্রদান না করলে ইস্যুর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ প্রত্যেক পরিচালককে ৪ লাখ টাকা করে জরিমানা করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
শেয়ারবাজার২৪

 

Facebook Comments Box

Posted ৬:৩৮ অপরাহ্ণ | রবিবার, ১০ নভেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com