সোমবার ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ডিভিডেন্ড কমেছে ওষুধ ও রসায়ন খাতের ৭ কোম্পানির

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ | 155 বার পঠিত | প্রিন্ট

ডিভিডেন্ড কমেছে ওষুধ ও রসায়ন খাতের ৭ কোম্পানির
Responsive Ad Banner

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতে ৩৪টি কোম্পানি রয়েছে। এর মধ্যে আগের অর্থবছরের (২০২২-২০২৩) তুলনায় গত অর্থবছরে (২০২৩-২০২৪) অর্থবছরে ডিভিডেন্ড কমেছে ৭ কোম্পানির। কোম্পানিগুলো হলো : এসিআই লিমিটেড, এসিআই ফর্মূলেশন, অ্যাডভেন্ট ফার্মা, এমবি ফার্মা, সালভো কেমিক্যাল, সিলকো ফার্মা এবং ওয়াটা কেমিক্যাল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হলো : এসিআই লিমিটেড, এসিআই ফর্মূলেশন, অ্যাডভেন্ট ফার্মা, এমবি ফার্মা, সালভো কেমিক্যাল, সিলকো ফার্মা এবং ওয়াটা কেমিক্যাল।

Responsive Ad Banner

নিচে কোম্পানিগুলোর ডিভিডেন্ড কমার তথ্য তুলে ধরা হলো-

এসিআই লিমিটেড : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ৩৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ২০ শতাংশ ক্যাশ আর ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের অর্থবছরের তুলনায় কোম্পানিটির ডিভিডেন্ড কমেছে ৫ শতাংশ।

এসিআই ফর্মূলেশন : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের অর্থবছরের তুলনায় কোম্পানিটির ডিভিডেন্ড কমেছে ৫ শতাংশ।

অ্যাডভেন্ট ফার্মা : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের অর্থবছরের তুলনায় কোম্পানিটির ডিভিডেন্ড কমেছে ১ শতাংশ।

এমবি ফার্মা : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের অর্থবছরের তুলনায় কোম্পানিটির ডিভিডেন্ড কমেছে ৫ শতাংশ।

সালভো কেমিক্যাল : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের অর্থবছরের তুলনায় কোম্পানিটির ডিভিডেন্ড কমেছে ২.৫০ শতাংশ।

সিলকো ফার্মা : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের অর্থবছরের তুলনায় কোম্পানিটির ডিভিডেন্ড কমেছে ২ শতাংশ।

ওয়াটা কেমিক্যাল : ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আগের অর্থবছরের তুলনায় কোম্পানিটির ডিভিডেন্ড কমেছে ৩ শতাংশ।

শেয়ারবাজার২৪

Facebook Comments Box

Posted ২:২৭ অপরাহ্ণ | রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com