মঙ্গলবার ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ব্রেকিং নিউজ >>
ব্রেকিং নিউজ >>

ডিভিডেন্ডের ঘোষণা দিলো ২৮ কোম্পানি

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৩ মে ২০২৫ | 410 বার পঠিত | প্রিন্ট

ডিভিডেন্ডের ঘোষণা দিলো ২৮ কোম্পানি
Responsive Ad Banner

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ২৮টি কোম্পানি তাদের সমাপ্ত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে এই তথ্য পাওয়া গেছে।

রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

Responsive Ad Banner

আলোচিত বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৯৯ পয়সা, যা গত বছর ছিল ৪৭ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২০ টাকা ৪১ পয়সা।

কোম্পানিটি আগামী ৩০ জুলাই, ২০২৫ তারিখে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ মে, ২০২৫।

প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ০৫ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৪৩ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৭৯ পয়সা। কোম্পানিটি আগামী ১৪ জুলাই, ২০২৫ তারিখে ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ জুন, ২০২৫।

অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যার মধ্যে ৬ শতাংশ ক্যাশ এবং ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড।

আলোচিত বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৫৪ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ১০ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৮১ পয়সা। কোম্পানিটি আগামী ১৯ জুন, ২০২৫ তারিখে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ মে, ২০২৫।

সেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচিত বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৮৫ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৯৮ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫০ টাকা ১৭ পয়সা।

কোম্পানিটি আগামী ২৫ জুন, ২০২৫ তারিখে ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ মে, ২০২৫।

প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২০ অর্থবছরের জন্য কোম্পানিটি ২.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

তবে ৩১ ডিসেম্বর, ২০২১, ২০২২ ও ২০২৩ অর্থবছরের জন্য কোম্পানিটি “নো ডিভিডেন্ড” ঘোষণা করেছে।

কোম্পানিটি আগামী ২৯ জুন, ২০২৫ তারিখে চার বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ মে, ২০২৫।

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

২০২৪ সালে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৩১ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ১১ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ২৭ পয়সা।

কোম্পানিটি আগামী ২৫ জুন, ২০২৫ তারিখে ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ মে, ২০২৫।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৪০ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ২৭ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ২৫ পয়সা।

কোম্পানিটি আগামী ২২ জুন, ২০২৫ তারিখে ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মে, ২০২৫।

মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৯৪ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ১৫ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ২৪ পয়সা। কোম্পানিটি আগামী ২৬ জুন, ২০২৫ তারিখে ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ মে, ২০২৫।

পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৮৪ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৫৭ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৪ টাকা ৮১ পয়সা। কোম্পানিটি

আগামী ৩০ জুন, ২০২৫ তারিখে ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২ জুন, ২০২৫।

প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৯৭ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ২০ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৭১ পয়সা। কোম্পানিটি

আগামী ৩ আগস্ট, ২০২৫ তারিখে ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ মে, ২০২৫।

ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২ টাকা ৪৩ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৪ পয়সা। ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫০ টাকা ৬৩ পয়সা।

কোম্পানিটি আগামী ১৪ জুলাই, ২০২৫ তারিখে ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ মে, ২০২৫।

ট্রাস্ট ব্যাংক পিএলসি: গত ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ডিভিডেন্ড (লভ্যাংশ) ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যার মধ্যে ৭.৫০ শতাংশ ক্যাশ এবং ৭.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড।

সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় ছিল ৪ টাকা ৩ পয়সা, যা আগের বছর ছিল ৪ টাকা ৬৩ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৫৬ পয়সা।

আগামী ২৮ জুলাই, ২০২৫ তারিখে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ মে, ২০২৫।

ব্র্যাক ব্যাংক পিএলসি: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১২.৫০ শতাংশ ক্যাশ এবং ১২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড।

২০২৪ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৬ টাকা ৯৫ পয়সা, যা আগের বছর ছিল ৪ টাকা ৩০ পয়সা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৪ টাকা ১১ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ জুন, ২০২৫ তারিখে সকাল ১১টায় ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ মে, ২০২৫।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

২০২৪ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৩ টাকা ২২ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৯১ পয়সা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ৯৪ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ জুলাই, ২০২৫ তারিখে সকাল সাড়ে ১১টায় ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ মে, ২০২৫।

ইউনাইটেড ফাইন্যান্স পিএলসি: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

২০২৪ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ১২ পয়সা, যা আগের বছর ছিল ৭৬ পয়সা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৮৪ পয়সা।

কোমপানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ জুন, ২০২৫ তারিখে সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ মে, ২০২৫।

কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

২০২৪ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৪২ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৬১ পয়সা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৮৫ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৭ আগস্ট, ২০২৫ তারিখে সকাল ১১টায় ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ জুন, ২০২৫।

ফেডারেল ইন্স্যুরেন্স পিএলসি: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

২০২৪ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ১ পয়সা, যা আগের বছর ছিল ৯৬ পয়সা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৯৪ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৪ আগস্ট, ২০২৫ তারিখে সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ জুন, ২০২৫।

সিটি ব্যাংক পিএলসি: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১২.৫০ শতাংশ ক্যাশ এবং ১২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড।

২০২৪ সালে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৭ টাকা ৫৩ পয়সা, যা আগের বছর ছিল ৪ টাকা ৭৪ পয়সা।

ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৬৬ টাকা ৪৪ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৯০ পয়সা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী, ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৮ টাকা ৭২ পয়সা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ জুন, ২০২৫ তারিখে বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। তবে এজিএমের স্থান বা মাধ্যম এখনো নির্ধারিত হয়নি। রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ মে, ২০২৫।

মিডল্যান্ড ব্যাংক পিএলসি: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ৬ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৩ শতাংশ ক্যাশ এবং ৩ শতাংশ স্টক ডিভিডেন্ড।

২০২৪ সালে ব্যাংকটির শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ২৭ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ২৮ পয়সা।

ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ১০ টাকা ৭০ পয়সা, যা আগের বছর ছিল ১০ টাকা ৭৩ পয়সা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী, ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৫ টাকা ১২ পয়সা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৪ জুন, ২০২৫ তারিখে সকাল ১০টায় হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ মে, ২০২৫।

ডাচ-বাংলা ব্যাংক পিএলসি: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড।

২০২৪ সালে ব্যাংকটির শেয়ার প্রতি আয় ছিল ৫ টাকা ৩৯ পয়সা, যা আগের বছর ছিল ৯ টাকা ১২ পয়সা।

ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৪১ টাকা ৯১ পয়সা, যা আগের বছর ছিল ১১ টাকা ৮ পয়সা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৮ টাকা ৭২ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ জুন, ২০২৫ তারিখে বৃহস্পতিবার সকাল ১১টায় ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ মে, ২০২৫।

পূবালী ব্যাংক পিএলসি: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১২.৫০ শতাংশ ক্যাশ এবং ১২.৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড।

২০২৪ সালে ব্যাংকটির শেয়ার প্রতি আয় ছিল ৬ টাকা ৭৪ পয়সা, যা আগের বছর ছিল ৬ টাকা ১ পয়সা (রিস্টেটেড)।

ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৬১ টাকা ১ পয়সা, যা পূর্ববর্তী বছরে ছিল ৩ টাকা ৬ পয়সা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী, ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৫ টাকা ২৩ পয়সা।

ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ জুন, ২০২৫ তারিখে সকাল ১১টায় ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ মে, ২০২৫।

ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

২০২৪ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৩ টাকা ৪১ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৯০ পয়সা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৫৬ পয়সা, যা আগের বছরে ছিল ২০ টাকা ৮৭ পয়সা।

কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ১ টাকা ৬০ পয়সা, যা আগের বছর ছিল ৮১ পয়সা মাইনাস।

কোম্পানিটির ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ জুলাই, ২০২৫ তারিখে সকাল ১১টায় ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ জুন, ২০২৫।

ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স পিএলসি: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

২০২৪ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ১২ পয়সা, যা আগের বছরেও ছিল ১ টাকা ১২ পয়সা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ২৪ পয়সা।

কোম্পানির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৫ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৪৩ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ জুন, ২০২৫ তারিখে সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ জুন, ২০২৫।

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

২০২৪ সালে ব্যাংকটির শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৫২ পয়সা, যা আগের বছর ছিল ৩ টাকা ২২ পয়সা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী, ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৯ পয়সা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ জুন, ২০২৫ তারিখে সকাল ১১টায় ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ মে, ২০২৫।

এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

২০২৪ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৮৯ পয়সা, যা পূর্ববর্তী বছরে ছিল ২ টাকা ০৭ পয়সা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৭৯ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজএম) আগামী ৭ আগস্ট ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ জুন, ২০২৫।

ব্যাংক এশিয়া পিএলসি: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যার মধ্যে ১০ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড।

চলতি বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ১৪ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৭৯ পয়সা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী, ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ২৮ পয়সা।

ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজএম) আগামী ১৭ জুন, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ মে, ২০২৫।

এনসিসি ব্যাংক: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

২০২৪ সালে ব্যাংকটির শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ১০ পয়সা, যা আগের বছর ছিল ২ টাকা ৭ পয়সা।

গত বছরের তুলনায় ব্যাংকটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ১০ টাকা ৫১ পয়সা থেকে বেড়ে ১১ টাকা ৬৮ পয়সায় পৌঁছেছে।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী, ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭ টাকা ৭৯ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজএম) আগামী ১১ জুন, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ মে, ২০২৫।

ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২ জুলাই, ২০২৫ তারিখে ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ মে, ২০২৫।

কর্ণফুলি ইন্স্যুরেন্স লিমিটেড: ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ১৫ পয়সা, যা পূর্ববর্তী বছরে ছিল ১ টাকা ৮৯ পয়সা।

গত বছরের তুলনায় শেয়ার প্রতি ক্যাশ ফ্লো কিছুটা কমে দাঁড়িয়েছে ২ টাকা ৯১ পয়সা, পূর্বে যা ছিল ৩ টাকা ৭ পয়সা।

২০২৪ সালের ৩১ ডিসেম্বর অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৭৫ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ জুলাই, ২০২৫ তারিখে, বুধবার সকাল সাড়ে ১১টায় ডিজিটাল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। এজিএম-এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৮ মে, ২০২৫।

Facebook Comments Box

Posted ৬:২৩ অপরাহ্ণ | শনিবার, ০৩ মে ২০২৫

sharebazar24 |

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
মো. সিরাজুল ইসলাম সম্পাদক
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়

৬০/১, পুরানা পল্টন, ঢাকা-১০০০

হেল্প লাইনঃ 01742-768172

E-mail: sharebazar024@gmail.com